MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • Daily Horoscope: লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন! দেখে নিন কী বলছে আজকের রাশিফল

Daily Horoscope: লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন! দেখে নিন কী বলছে আজকের রাশিফল

আজকের দিনটি সব ধরনের শুভ কাজের জন্য, সমস্ত গুরুত্বপূর্ণ ব্যবসার জন্য এবং নতুন কাজ শুরু করার জন্য শুভ। আজ কোনও বিশেষ বিষয়ে আলোচনার জন্য, স্থাপত্যের জন্য এবং নৃত্য সংক্রান্ত কাজকর্মের জন্য খুবই শুভ হবে। রবিবার কেমন যাবে জেনে নিন

4 Min read
Author : Deblina Dey
Published : Dec 11 2025, 11:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
মেষ ও বৃষ রাশির দৈনিক রাশিফল
Image Credit : Getty

মেষ ও বৃষ রাশির দৈনিক রাশিফল

মেষ রাশি:

বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবে। সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। পথে কোনও বিভ্রাট হতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করবেন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। বাড়তি কিছু খরচ হতে পারে।

বৃষ-

নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন। ভিটামিনের অভাবে শরীরের ক্ষতি হতে পারে। অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে। পুলিশি ঝামেলায় যাবেন না। শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য ভাল সময় নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
মিথুন ও কর্কট রাশির দৈনিক রাশিফল
Image Credit : Getty

মিথুন ও কর্কট রাশির দৈনিক রাশিফল

মিথুন-

কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ। খারাপ চিন্তার কারণে মনঃকষ্ট। কোনও ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে। সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে। কোনও অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে। লটারি থেকে কিছু আয় হতে পারে। শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি। কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে।

কর্কট-

কোনও জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচের অংশে যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ। পুরনো কোনও আশা নষ্ট হতে পারে। কোনও হারানো জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে। খুব কাছের কোনও বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে।

Related Articles

Related image1
Love Horoscope: খুব খারাপ সময়েও সঙ্গীর থেকে মানসিক সমর্থন পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Related image2
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
36
সিংহ ও কন্যা রাশির দৈনিক রাশিফল
Image Credit : Getty

সিংহ ও কন্যা রাশির দৈনিক রাশিফল

সিংহ-

মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ। ব্যবসায় সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। কাউকে টাকা ধার দেবেন না। তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। সঙ্গীতচর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ।

কন্যা-

মামলা-মোকদ্দমা হওয়ার যোগ। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য। পেটের যন্ত্রণা বাড়তে পারে। মহার্ঘ ভোজনের জন্য খরচ বাড়তে পারে। কোনও কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন। প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন। গাড়িচালকদের জন্য দিনটি শুভ। অপরের উপকার করতে গেলে বিপদ ঘটতে পারে। ক্রয়-বিক্রয়ের কাজে লাভ না-ও হতে পারে। লাগাম ছাড়া আশায় অর্থব্যয় হতে পারে।

46
তুলা ও বৃশ্চিক রাশির দৈনিক রাশিফল
Image Credit : Getty

তুলা ও বৃশ্চিক রাশির দৈনিক রাশিফল

তুলা-

উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভাল। আপনার থেকে বয়সে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে। সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারেন। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে।

বৃশ্চিক-

দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। সপরিবার ভ্রমণের যোগ। দুপুরের পরে কোনও ভাল কাজ ব্যর্থ হতে পারে। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও, আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে। প্রেমে অশান্তি হতে পারে। নিম্নতন বিদ্যার ক্ষেত্র ভাল নয়। পিঠে ব্যথার সমস্যা থাকবে। দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

56
ধনু ও মকর রাশির দৈনিক রাশিফল
Image Credit : Getty

ধনু ও মকর রাশির দৈনিক রাশিফল

ধনু-

কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা-বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরিপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। ব্যয় বাড়তে পারে। ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে।

মকর-

বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে। রক্তপাত থেকে সাবধান থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারও কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। কোনও উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন। বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে। খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থব্যয় হতে পারে। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল হবে।

66
কুম্ভ ও মীন রাশির দৈনিক রাশিফল
Image Credit : Getty

কুম্ভ ও মীন রাশির দৈনিক রাশিফল

কুম্ভ-

প্রবাসী কারও বাড়িতে আগমন হতে পারে। দুপুরের পরে বাড়তি আয় হতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। ভাল ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। ইচ্ছাপূরণ হওয়ার দিন। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভাল হবে। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না।

মীন-

সন্তানদের কাজের বিষয়ে কোনও সুখবর আসতে পারে। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে। ভাল কোনও কাজের জন্য সুনাম বাড়তে পারে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। সারা দিন খুব আলস্যে কাটতে পারে। বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
জ্যোতিষের খবর
বাংলা খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Daily Horoscope: আজ ষষ্ঠীর দিন, জেনে নিন কোন রাশির কেমন কাটবে? রইল দৈনিক রাশিফল
Recommended image2
Daily Horoscope: মেষ থেকে মীন- জেনে নিন কেমন কাটবে পঞ্চমীর দিন, রইল ১৫ অক্টোবরের দৈনিক রাশিফল
Related Stories
Recommended image1
Love Horoscope: খুব খারাপ সময়েও সঙ্গীর থেকে মানসিক সমর্থন পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image2
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved