MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • আয় আজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে! দেখে নিন কী বলছে আজকের রাশিফল

আয় আজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে! দেখে নিন কী বলছে আজকের রাশিফল

আজকের রাশিফল অনুযায়ী, মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে পারেন, তবে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। অন্যান্য রাশির জাতক জাতিকাদের জন্যও বিভিন্ন সুযোগ-সুবিধা এবং চ্যালেঞ্জের ইঙ্গিত রয়েছে।

4 Min read
Author : Deblina Dey
Published : Sep 08 2025, 01:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

মেষ রাশি:

কর্মক্ষেত্রে আপনার সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। এই রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক উন্নতি নিশ্চিত। লিভারের সমস্যায় ভুগতে হতে পারে। কর্মস্থলে অত্যধিক কাজের চাপ থাকায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে, ফলে সমস্যা দেখা দিতে পারে। অভিযানে সাফল্য লাভ করতে পারবেন। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে।

বৃষ-

পেটের সমস্যায় ভুগতে হতো পারে। কোনও পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভাল যোগাযোগ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অস্ত্রোপচার সফল হবে। জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন। আজ বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে। এই রাশির জাতক-জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে।

26
Image Credit : Getty

মিথুন- 

সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে। ব্যবসায়ীদের আয় আজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বৃদ্ধি পাবে। এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি লাভ হতে পারে। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন আঘাত লাগার আশঙ্কা রয়েছে।

কর্কট- 

আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে। শিল্পীদের জন্য আজ শুভ দিন। আজ সমস্যায় পড়লে বন্ধুর সাহায্য পাবেন। কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তা সমাধান হয়ে যাবে সহজেই। যে কোনও বিষয়ে চিন্তা-ভাবনা করে সিন্ধান্ত নিন। জনহিতকার কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো আয় হতে পারে। শিক্ষার্থীদের ভালো ফল পাওয়ার জন্য একটু ধৈর্য্য ধরতে হবে। তাড়াহুড়োর ফলে সমস্যা বৃদ্ধি পেতে পারে।

Related Articles

Related image1
বন্ধুদের সঙ্গে কোথাও ভ্রমণ করতে পারেন এই রাশির জাতকরা! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Related image2
স্বামী-স্ত্রীর মধ্যের বিবাদ হওয়ার আশঙ্কা! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
36
Image Credit : Getty

সিংহ- 

আজ খরচ বৃদ্ধি পেতে পারে। এই রাশির জাতক জাতিকার আজ দিনটি ভালো কাটবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজ ভালো দিন। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত, বিশেষ কোনও সুযোগ পেতে পারেন। বিবাহের যোগ রয়েছে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, নাহলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তবে কাজের চাপের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। অনেক দিনের কোনও সুপ্ত ইচ্ছা আজ পূরণ হতে পারে।

কন্যা- 

এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থালীর কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন। ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল।

46
Image Credit : Getty

তুলা- 

অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে বদলের সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনও সুখবর আসতে পারে। শরীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে।

বৃশ্চিক- 

বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভালো নয়। বেহিসেবি খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। উপস্থিত বুদ্ধির ফলে কর্মস্থানে উন্নতি হতে পারে। অর্শপীড়ায় ভুগতে হতে পারে। শিল্পীদের জন্য আজ দিনটি অনকূল। যানবাহন এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। শরীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। অংশিদারী ব্যবসায় ভালো ফল আশা করেত পারেন।

56
Image Credit : Getty

ধনু- 

অভিভাবকের শারিরীক সমস্যা দেখা দিতে পারে। প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। আয় বৃদ্ধির যোগ রয়েছে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে।

মকর- 

রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। দুর্ঘটনার যোগ রয়েছে। অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনও সুখবর আসতে পারে। শরীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে।

66
Image Credit : Getty

কুম্ভ- 

অভিভাবকদের সঙ্গে কোনও বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন। অনেক দিন থেকে ফেলে রাখা কোনও আজ সেরে ফেলুন। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেয সুযোগ আসতে পারে। দাম্ভিকতায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ মিলতে পরে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে আজ দিনটি বিশেষ ভালো নয়, সমস্যা দেখা দিতে পারে।

মীন- 

ভ্রমণ সুখকর হলেও খরচ বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবন সুখের। সন্তানের কোনও কাজের জন্য মন ভালো হয়ে যাবে। পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কম। দ্বি-মুখী আয়ের সম্ভাবনা রয়েছে। কোনও বিষয়েই চটজলদি কোনও সিদ্ধান্ত আজ নেবেন না। ব্যবসায় বা অন্য ক্ষেত্রে অর্থ বিনিয়োগের আগে চিন্তা-ভাবনা করুন। পিঠে ব্যাথার সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
জ্যোতিষের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Horoscope: আপনার সম্পর্ককে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image2
Money Horoscope: জীবিকার দিক থেকে আপনি সাফল্য পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image3
Ajker Rashifal: ব্যাবসার জন্য আজকের দিনটি ভালো! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
৬ ফেব্রুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রে সূর্য, ভাগ্য খুলে যাবে এই ৫ রাশির! অ্য়াকাউন্টে ঢুকবে টাকা
Recommended image5
Love Horoscope: বন্ধুর সঙ্গে আজ ভালো সময় কাটবে।! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Related Stories
Recommended image1
বন্ধুদের সঙ্গে কোথাও ভ্রমণ করতে পারেন এই রাশির জাতকরা! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Recommended image2
স্বামী-স্ত্রীর মধ্যের বিবাদ হওয়ার আশঙ্কা! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved