MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • দৈনিক রাশিফল: আজ মনের ইচ্ছাপূরণ হওয়ার দিন! দেখে নিন কী বলছে আজকের রাশিফল

দৈনিক রাশিফল: আজ মনের ইচ্ছাপূরণ হওয়ার দিন! দেখে নিন কী বলছে আজকের রাশিফল

আজকের রাশিফলে মেষ থেকে মীন, সব রাশির জাতক-জাতিকাদের জন্য রয়েছে নানা ভবিষ্যদ্বাণী। কর্ম, ব্যবসা, পরিবার, স্বাস্থ্য, প্রেম— সব দিকেই কেমন কাটবে আপনার দিন? রাশি অনুযায়ী আজ কার ভাগ্যে কী আছে জেনে নিন।

4 Min read
Author : Deblina Dey
Published : Sep 13 2025, 01:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
মেষ ও বৃষ রাশির আজকের রাশিফল
Image Credit : Getty

মেষ ও বৃষ রাশির আজকের রাশিফল

মেষ রাশি:

কোনও ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে। সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে। কোনও অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে। লটারি থেকে কিছু আয় হতে পারে। শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে। কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ। খারাপ চিন্তার কারণে মনঃকষ্ট। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি। কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে।

বৃষ-

কোমরের নীচের অংশে যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ। পুরনো কোনও আশা নষ্ট হতে পারে। কোনও হারানো জিনিস উদ্ধার হতে পারে। কোনও জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে। খুব কাছের কোনও বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে।

26
মিথুন ও কর্কট রাশির আজকের রাশিফল
Image Credit : Getty

মিথুন ও কর্কট রাশির আজকের রাশিফল

মিথুন-

সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। পথে কোনও বিভ্রাট হতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করবেন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবে। বাড়তি কিছু খরচ হতে পারে।

কর্কট-

পুলিশি ঝামেলায় যাবেন না। শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন। ভিটামিনের অভাবে শরীরের ক্ষতি হতে পারে। অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে। বিদ্যার্থীদের জন্য ভাল সময় নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে।

Related Articles

Related image1
আর্থিক রাশিফল: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন এরা! দেখে নিন আপনার আজকের আর্থিক রাশিফল
Related image2
প্রেমের ভবিষ্যদ্বাণী: বিয়ের বিষয়ে বাড়িতে সিদ্ধান্ত নিতে পারে! দেখে নিন আজকের প্রেমের রাশিফল
36
সিংহ ও কন্যা রাশির আজকের রাশিফল
Image Credit : Getty

সিংহ ও কন্যা রাশির আজকের রাশিফল

সিংহ-

আপনার থেকে বয়সে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে। সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারেন। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও তা মিটে যাবে। উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভাল। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে।

কন্যা-

সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও, আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে। প্রেমে অশান্তি হতে পারে। নিম্নতন বিদ্যার ক্ষেত্র ভাল নয়। পিঠে ব্যথার সমস্যা থাকবে। দাম্পত্য জীবন সুখেই কাটবে। দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। সপরিবার ভ্রমণের যোগ। দুপুরের পরে কোনও ভাল কাজ ব্যর্থ হতে পারে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

46
তুলা ও বৃশ্চিক রাশির আজকের রাশিফল
Image Credit : Getty

তুলা ও বৃশ্চিক রাশির আজকের রাশিফল

তুলা-

সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ। ব্যবসায় সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। কাউকে টাকা ধার দেবেন না। তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। সঙ্গীতচর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ।

বৃশ্চিক-

মহার্ঘ ভোজনের জন্য খরচ বাড়তে পারে। কোনও কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন। প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন। গাড়িচালকদের জন্য দিনটি শুভ। মামলা-মোকদ্দমা হওয়ার যোগ। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য। পেটের যন্ত্রণা বাড়তে পারে। অপরের উপকার করতে গেলে বিপদ ঘটতে পারে। ক্রয়-বিক্রয়ের কাজে লাভ না-ও হতে পারে। লাগাম ছাড়া আশায় অর্থব্যয় হতে পারে।

56
ধনু ও মকর রাশির আজকের রাশিফল
Image Credit : Getty

ধনু ও মকর রাশির আজকের রাশিফল

ধনু-

স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। ভাল ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। ইচ্ছাপূরণ হওয়ার দিন। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভাল হবে। প্রবাসী কারও বাড়িতে আগমন হতে পারে। দুপুরের পরে বাড়তি আয় হতে পারে। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না।

মকর-

সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে। ভাল কোনও কাজের জন্য সুনাম বাড়তে পারে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। সন্তানদের কাজের বিষয়ে কোনও সুখবর আসতে পারে। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। সারা দিন খুব আলস্যে কাটতে পারে। বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন।

66
কুম্ভ ও মীন রাশির আজকের রাশিফল
Image Credit : Getty

কুম্ভ ও মীন রাশির আজকের রাশিফল

কুম্ভ-

শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরিপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। ব্যয় বাড়তে পারে। ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে। মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা-বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে।

মীন-

রক্তপাত থেকে সাবধান থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারও কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। কোনও উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে। বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে। খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থব্যয় হতে পারে। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল হবে।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
জ্যোতিষের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Horoscope: আপনার আত্মসম্মান বজায় রাখার চেষ্টা করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image2
Money Horoscope: আজকে জীবিকার দিক থেকে সাফল্য পেতে পারেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image3
Ajker Rashifal: সেবামূলক কাজে আনন্দ লাভ হতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
নতুন ফ্ল্যাট বা বাড়ির কোথায় ঝাড়ু রাখবেন এবং কোন দিন কেনা শুভ জানেন কি?
Recommended image5
আপনার পছন্দের চাকরি পেতে ও নজরদোষ কাটিয়ে ভাগ্য ফিরাতে করুন লেবুর কিছু বিশেষ উপায়
Related Stories
Recommended image1
আর্থিক রাশিফল: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন এরা! দেখে নিন আপনার আজকের আর্থিক রাশিফল
Recommended image2
প্রেমের ভবিষ্যদ্বাণী: বিয়ের বিষয়ে বাড়িতে সিদ্ধান্ত নিতে পারে! দেখে নিন আজকের প্রেমের রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved