মার্চ মাসেই পরপর দুই বার রাশি পরিবর্তন করবে শুক্র গ্রহ। প্রথম ৭ মার্চ শুক্র গ্রহ থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 

গ্রহের রাশি পরিবর্তন অনেক মানুষের জীবনের ওপর নানাভাবে প্রভাব ফেলে। আগামী মার্চ মাসেই পরপর দুই বার রাশি পরিবর্তন করবে শুক্র গ্রহ। প্রথম ৭ মার্চ শুক্র গ্রহ থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তারপরই আবার ৩১ মার্চ আবারও রাশি পরিবর্তন করবে। শুক্র গ্রহ কুম্ভ রাশি থেকে দেবগুরু বৃহস্পতির মীন রাশিতে প্রবেশ করবে। মার্চ মাসে পরপর দুইবার শুক্রের রাশি পরিবর্তনের ফলে তিন রাশির আর্থিক উন্নতি হবে। বদলে যাবে জীবন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বৃষ রাশি

এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্রের রাশি পরিবর্তন অত্যন্ত শুভ। বৃষ রাশির আয় বাড়তে পারে মার্চ মাস থেকে। নতুন চাকরির খবর আসবে। কেরিয়ারে উন্নতির পথ সুগম হবে। বন্ধুদের সঙ্গে বেড়ানোর যোগ রয়েছে। দাম্পতিদের এই সময়টা ভাল কাটবে।

মিথুন রাশি

শুক্রের রাশি পরিবর্তন মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। এদের কাজের সুযোগ আসবে। পেশাগত জীবনে যা চেষ্টা করবেন তাতেই সাফল্য পাবেন। চাকরিজীবী জাতকরা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন।

ধনু রাশি

ধনু রাশির জাতক ও জাতিকাদের শুক্রের রাশি পরিবর্তন খুব শুভ। এই সময়ে এদের সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। পাশাপাশি এই রাশি প্রচুর সুখ পাবেন। পেশাগত ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন করবে। পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে এদের। রিয়েল এস্টেট সম্পত্তি, জমি বাড়ি লাভ করতে পারেন। এরা প্রভূত ধনের অধিকারী হবেন এই সময়।