বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরে নেতিবাচক থাকলে তা সব কাজে বাধা দেয়। এবার শাস্ত্র মতে, বাড়ি সাজানোর সঙ্গে এই বিশেষ টোটকা পালন করুন। আর্থিক উন্নতিতে বাড়ির উত্তর-পূর্বে রাখুন এই বিশেষ জিনিস, মিলবে উপকার।

বাস্তু শাস্ত্রের ওপর একটা সময় মুষ্টিমেয় মানুষের ভরসা ছিল। সমাজের এক স্তরের মানুষ বিশ্বাস করতেন বাস্তু শাস্ত্রের মত। কিন্তু, বর্তমানে বাস্তু শাস্ত্রে ওপর বিশ্বাস করে বাড়ি তৈরি করেন অনেকে। তেমনই অনেকে শাস্ত্র মতে, ঘর সাজান। বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরে নেতিবাচক থাকলে তা সব কাজে বাধা দেয়। এবার শাস্ত্র মতে, বাড়ি সাজানোর সঙ্গে এই বিশেষ টোটকা পালন করুন। আর্থিক উন্নতিতে বাড়ির উত্তর-পূর্বে রাখুন এই বিশেষ জিনিস, মিলবে উপকার। জেনে নিন আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেনষ

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আর্থিক জটিলতা, আর্থিক সমস্যা লেগেই থাকে। অনেক সময় আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হয়। এবার এই সমস্যা থেকে মুক্তি পেতে এই দুই বিশেষ টোটকা পালন করতে পারেন। শাস্ত্র মতে, বাড়ির উত্তর-পূর্বে তুলসী গাছ রাখুন। এই গাছ যে কোনও সমস্যা থেকে মুক্তি দিতে পারে। তুলসী গাছকে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়। তুলসী গাছ হিন্দু বাড়িতে মা লক্ষ্মী রূপে পুজিত হয়ে থাকে। এবার এই সমস্যা থেকে মুক্তি পেতে তুলসী গাছ তো এই উত্তর-পূর্বে রাখুন। তেমনই রোজ তুলসী গাছে জল দিন। সম্ভব হলে এই জলের সঙ্গে সামান্য দুধ মিশিয়ে নিন। এতে মা লক্ষ্মী তুষ্ট হবেন। এই টোটকা পালনে একদিকে যেমন মা লক্ষ্মী তুষ্ট হবেন তেমনই সকল আর্থিক জটিলতা থেকে মুক্তি পাবেন। এবার আর্থিক উন্নতিতে বাড়ির উত্তর-পূর্বে রাখুন তুলসী গাছ।

তেমনই বাড়ির নুনের টোটকা পালন করুন। আর্থিক সমস্যা চলতে থাকলে বাড়ির উত্তর-পূর্ব দিকে নুন রেখে দিন। একটি কাঁচের শিশি নিন। তাতে নুন নিয়ে তা বাড়ির উত্তর-পূর্ব দিকে রেখে দিন। এই টোটকা বেশ উপকারী। এতে ঘরের সকল নেতিবাচক এনার্জি দূর হয়। দূর হয় সকল জটিলতা। তেমনই পারিবারিক অশান্তি চললেও এই টোটকা পালন করতে পারেন। এতে সমস্যা থেকে নিষ্পত্তি মিলবে। তেমনই নুন জলে ঘর মুছলে উপকার পাবেন। ঘর মোছার জলে এক চিমটে নুন ফেলে দিন। সেই জলে ঘর মুছুন। রোজ এই টোটকা পালনে সমস্যা থেকে মিলবে উপকার। ঘরে সকল নেতিবাচক এনার্জি দূর হবে। সকল সমস্যা সমাধান হবে। তেমনই ঘটবে উন্নতি। শাস্ত্রে রয়েছে নানান টোটকার হদিশ। সঠিক নিয়ম মেনে টোটকা পালনে মিলবে উপকার।

আরও পডুন- বৃহস্পতিবার ভুলেও এই কাজ করবেন না, দাম্পত্য কলহ থেকে আর্থিক ক্ষতি- হতে পারে অমঙ্গল

আরও পড়ুন- এই রাশিগুলির ঋণ থেকে মুক্তি পাওয়া কঠিন, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল

আরও পড়ুন- এই রাশিগুলির নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে, জেনে নিন ১২ রাশির বৃহস্পতিবারের লাভ লাইফ