MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • ১২ মে শুক্রবার এই রাশিগুলি মূল্যবান কোনও জিনিস উপহার হিসেবে পেতে পারেন, দেখে নিন আপনার আজকের রাশিফল

১২ মে শুক্রবার এই রাশিগুলি মূল্যবান কোনও জিনিস উপহার হিসেবে পেতে পারেন, দেখে নিন আপনার আজকের রাশিফল

১২ মে শুক্রবার, সিংহ রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত কাজের জন্য সারাদিন ঘুরতে হতে পারে। একই সময়ে, কুম্ভ ব্যবসায়ীদের সহজে কাউকে বিশ্বাস করা এড়াতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

5 Min read
Author : Web Desk - ANB
Published : May 12 2023, 12:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Image Credit : Getty

মেষ-

এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি লাভ হতে পারে। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে। আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বৃদ্ধি পাবে। সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। ফাটকা ব্যবসায়ীদের আয় আজ বৃদ্ধির যোগ রয়েছে। বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন, আঘাত লাগার আশঙ্কা রয়েছে। আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৪৯। শুভ দিক পশ্চিম। শুভ রত্ন লাল প্রবাল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
Image Credit : Getty

বৃষ-

আটকে থাকা কোনও কাজ সম্পূর্ণ হতে পারে। আজ পরিশ্রম অনুযায়ী সঠিক মূল্য পাবেন না। সম্মানহানি হওয়ার যোগ রয়েছে, সাবধানে থাকুন। বন্ধু নির্বাচনের সময় খুব সতর্ক থাকুন। আজ কোনও প্রতিবেশীরা আপনার বিরুদ্ধে কথা বলতে পারে। সঙ্গীর কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে। নিকটবর্তী কোনও আত্মীয়কে নিয়ে বাড়িতে অশান্তির আশঙ্কা রয়েছে। ন্যায্য পাওনা আদায় করতে বেগ পেতে হবে। অতিরিক্ত বিনিয়োগের জন্য ব্যবসার চিন্তা বৃদ্ধি পাবে।

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৭৩। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন সাদা প্রবাল।

312
Image Credit : Getty

মিথুন-

প্রিয়জনের অসুস্থতার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। দ্রব্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ যে কোনও বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুণ। শরীরিক ক্ষমতা বুঝে কাজ করুন। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। দিনের শুরুর দিকে ব্যবসায় অন্যকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। সম্পর্কের জটিলতা কেটে যাবে তবে তা নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে। বাবা-মায়ের সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা হতে পারে। কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। সৃষ্টিশীল কোনও কাজের জন্য উন্নতির যোগ রয়েছে।

আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৮০। শুভ দিক দক্ষিণ। শুভ রত্ন রুবি।

412
Image Credit : Getty

কর্কট-

মাঙ্গলিক কোনও কাজের আজ মনের আনন্দ বৃদ্ধি পাবে। অচেনা ব্যক্তিদের সঙ্গে বুঝে কথা বলুন, বিবাদ হতে পারে। সম্পত্তির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। আজ সারাদিন বিষণ্ণতা থাকতে পারে। নতুন উপায়ে উপার্জনের চেষ্টা এখন না করাই ভালো। নিজের কাজ সম্পূর্ণ না করার জন্য সংসারে অশান্তি হতে পারে। নিজের ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হয়ে যাবে। কাজের জন্য খুব ভালো সময়। বাড়িতে কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে। বায়ুপথে যাতায়াত না করাই শ্রেয়।

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৬৯। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন প্রবাল।

512
Image Credit : Getty

সিংহ-

বাড়তি খরচের সম্ভাবনা আছে। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। আপনার করা রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। আজ কর্মক্ষেত্রে নতুন কিছু করার ইচ্ছা আপনার মনে কাজ করবে। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। অর্শরোগে ভোগান্তির যোগ রয়েছে। আজ অপরকে সাহায্য করে মনে আনন্দ পাবেন। প্রেমের ক্ষেত্রে আজ আপনার জন্য শুভ। নিজের সম্পত্তি থেকে কিছু অংশ আপনাকে ছাড়তে হতে পারে।

আপনার শুভ রং কমলা। শুভ সংখ্যা ১৮। শুভ দিক পূর্ব। শুভ রত্ন চুণী।

612
Image Credit : Getty

কন্যা-

আজ আপনাকে একটু সাবধানী হতে হবে নাহলে বদনাম হতে পারে। আজ আপনি বন্ধুর থেকে বিশেষ সাহায্য পেতে পারেন। কর্মস্থলের ঝামেলা কেটে যেতে পারে। অপ্রিয় সত্যি কথা বলায় আজ আপনার সমস্যা বাড়তে পারে। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ হতে পারে। মানসিক ক্লান্তি বৃদ্ধি পাবে। তৃতীয় কোনও ব্যক্তির জন্য সংসারে সমস্যা দেখা দিতে পারে। আজ বাড়িতে অতিথি সমাগম হতে পারে। হঠাৎ বিষয় সম্পত্তির প্রাপ্তি যোগ রয়েছে।

আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৫৪। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন পান্না।

712
Image Credit : Getty

তুলা-

আজ সতর্ক থাকুন নাহলে কর্মক্ষেত্রে সন্মানহানি হওয়ার আশঙ্কা আছে। চাকরিতে বদলি হওয়ার রয়েছে। বাড়িতে বড় কারও শারীরিক অসুস্থতার জন্য ভুগতে হতে পারে। বন্ধুদের বিষয়ে আজ আপনাকে একটু সাবধান হতে হবে। কোনও মহৎ ব্যক্তি আজ আপনাকে যেচে উপকার করতে পারে। জনহিতকর কোনও কাজের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে অশান্তি হতে পারে।

আপনার শুভ রং কমলা। শুভ সংখ্যা ৫২। শুভ দিক উত্তর-পশ্চিম। শুভ রত্ন জারকন।

812
Image Credit : Getty

বৃশ্চিক-

যুক্তিপূর্ন আলোচনায় আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। অতিরিক্ত তাড়াহুড়োর ফলে আঘাত লাগতে পারে। ব্যবসায়ে জটিলতা বৃদ্ধি পাবে। পারিবারিক সম্পত্তি নিয়ে কোনও অশান্তির সৃষ্টি হতে পারে। আজ গুরুজনদের পরামর্শ মেনে চললে ব্যবসায় লাভ করেত পারবেন। আজকে অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। সঙ্গীর সঙ্গে আজ খুব ভালো সময় কাটবে। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ করার সুযোগ পাবেন।

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৩৫। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন পোখরাজ।

912
Image Credit : Getty

ধনু-

কাজের বিষয়ে ভালো সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কে নিঃসঙ্গতা কেটে যাতে পারে। অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। অসৎসঙ্গে ক্ষতির সম্ভাবনা হওয়ার যোগ রয়েছে। সঙ্গীর কোনও কাজের জন্য সংসারে শান্তি ফিরে আসবে। গান বাজনা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য ভালো সুযোগ আসবে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। ঋণ শোধ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে।

আপনার শুভ রং গাঢ় সবুজ। শুভ সংখ্যা ৯। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন ক্যাটসআই।

1012
Image Credit : Getty

মকর-

আজ আপনাকে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হতে পারে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। অভিভাবকের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে।

আপনার শুভ রং গাঢ় নীল। শুভ সংখ্যা ২৪। শুভ দিক পূর্ব। শুভ রত্ন ইন্দ্রনীলা।

1112
Image Credit : Getty

কুম্ভ-

সঠিকভাবে চিন্তা ভাবনা করে তবেই কোনও সিদ্ধান্ত নিন। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য আজ আপনার ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে আজ দিনটি শুভ নয়। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। বেশি রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। পাওনা টাকা ফেরত পাবেন তবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আজ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে।

আপনার শুভ রং নীল। শুভ সংখ্যা ১৭। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন নীলা।

1212
Image Credit : Getty

মীন-

কর্মচারীর জন্য ব্যবসায় লাভ করার সুযোগ পাবেন। আজ গুরুজনদের পরামর্শ মেনে চললে ব্যবসায় লাভ করেত পারবেন। বাড়িতে কোনও মঙ্গলানুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত তাড়াহুড়োর ফলে আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে কোনও অশান্তির সৃষ্টি হতে পারে। সঙ্গীর সঙ্গে আজ খুব ভালো সময় কাটবে। আজকে অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। যুক্তিপূর্ন আলোচনায় আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে।

আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ৯। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন মুক্তো।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

WD
Web Desk - ANB
 
2nd TEST • SA vs AUS
Live
SASA
(56.4 ov)151/6
AUSAUS
-
Day 3 - Session 1
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Rashifal: মহানবমী ১২ রাশির কেমন কাটবে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image2
Honest Zodiac Signs: মিথ্যা বলতে পারে না এই ৪ রাশি, মুখের ওপর সত্যি কথা বলে দেয়!
Recommended image3
Ajker Rashifal: মহাষ্টমীতে ১২ রাশির কেমন কাটবে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
Weekly Horoscope: দুর্গা পুজোর এই সপ্তাহটি কেমন কাটবে ১২ রাশির! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Recommended image5
Ajker Rashifal: সপ্তমীর দিন ১২ রাশির কেমন কাটবে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved