MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • ১৪ মে রবিবার এই রাশিগুলির বিনিয়োগের আগে বিবেচনা করা উচিত, দেখে নিন আপনার আজকের রাশিফল

১৪ মে রবিবার এই রাশিগুলির বিনিয়োগের আগে বিবেচনা করা উচিত, দেখে নিন আপনার আজকের রাশিফল

১৪ মে রবিবার, সিংহ রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত কাজের জন্য সারাদিন ঘুরতে হতে পারে। একই সময়ে, কুম্ভ ব্যবসায়ীদের সহজে কাউকে বিশ্বাস করা এড়াতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

5 Min read
Author : Web Desk - ANB
Published : May 14 2023, 06:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Image Credit : Getty

মেষ–

আজ সারাদিন কাজে অলসতা থাকলেও সঞ্চয় ভাল হবে। দর্শনশাস্ত্রে উন্নতির যোগ রয়েছে। সেবামূলক কাজে মানসিক শান্তি বজায় থাকবে। পুরনো দিনের অশান্তি মিটে যেতে পারে। দীর্ঘ মেয়াদি কোনও কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন। আজ আপনি কারও অপবাদের শিকার হতে পারেন। আজ অপরের সমালোচনা করতে যাবেন না। বন্ধু প্রীতি বজায় থাকবে। আজ আপনি কারও অপবাদের শিকার হতে পারেন। আজ অপরের সমালোচনা করতে যাবেন না। বন্ধু প্রীতি বজায় থাকবে।

আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৫৭। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন লাল প্রবাল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
Image Credit : Getty

বৃষ–

প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। কোনও শোকের খবর পেতে পারেন, সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে।

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৪৮। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন প্রবাল।

312
Image Credit : Getty

মিথুন–

যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। আজ ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। বিদ্যার্থীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন। আজ কাউকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন।

আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৭৩। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন পান্না।

412
Image Credit : Getty

কর্কট–

প্রেমে জট ছেড়ে যাবে। শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। সারাদিন মোটের উপর কাটবে। ভাই বোনদের সঙ্গে হঠাৎ ঝামেলার সৃষ্টি হতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। নতুন কোনও কাজের জন্য উৎসাহ বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে।

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৭১। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন মুনস্টোন।

512
Image Credit : Getty

সিংহ–

সকালের দিকে কোনও আর্থিক ক্ষতির খবর পেতে পারেন। বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য খেসারত দিতে হতে পারে। সামান্য কোনও অশান্তি আদালত অবধি গড়াতে পারে। সম্পর্কের প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। কোনও আত্মীয়ের থেকে আজ বিশেষ সাহায্য পেতে পারেন। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। আপনার কোনও প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করবেন।

আপনার শুভ রং গেরুয়া। শুভ সংখ্যা ৯৩। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন ক্যাটসআই।

612
Image Credit : Getty

কন্যা–

সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। অফিসে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। কর্মক্ষেত্রে অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। যানবাহন ওঠার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ।

আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৫৩। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন চুনি।

712
Image Credit : Getty

তুলা–

বাড়িতে পোষ্য কেনায় আনন্দ। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। আজ আপনার উপার্জন অসৎ উপায়ে হবে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত।

আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ২৩। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন জারকন

812
Image Credit : Getty

বৃশ্চিক–

অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা। আগুন থেকে সাবধানে থাকুন। গুরুজন স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। আজ কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট বাড়তে পারে। নতুন কোনও কাজের খবর পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে।

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ১৮। শুভ দিক উত্তর-পূর্ব দিক। শুভ রত্ন হীরে।

912
Image Credit : Getty

ধনু-

শিক্ষক শিক্ষিকাদের জন্য সময়টা শুভ। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি হতে পারে। নতুন কোনও কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা। বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনও কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে। আজ অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে।

আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ৪২। শুভ দিক পূর্ব দিক। শুভ রত্ন সাদা প্রবাল।

1012
Image Credit : Getty

মকর–

স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা। দাম্পত্য সুখ বজায় থাকবে। আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু উপার্জন হতে পারে। গৃহ নির্মাণের শুভ সময় আসছে। বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন। তবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। প্রতিবাদী মানসিকতা মন থেকে ঝেড়ে ফেলুন, না হলে বিপদ। ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে। কাউকে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে। অপরকে সাহায্য করার সুযোগ পাবেন। যদিও এতে অর্থ ব্যয় হতে পারে।

আপনার শুভ রং নীল। শুভ সংখ্যা ২৭। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন নীলা।

1112
Image Credit : Getty

কুম্ভ-

শরীরে একটু দুর্বলতা আসতে পারে। ব্যথা বেদনা বাড়বে। দীর্ঘ মেয়াদি রোগের তাড়াতাড়ি চিকিৎসা করুন। পথেঘাটে সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। দূরের কোনও আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। বিশেষ কারও দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। আজ সামাজিক কোনও কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। কর্মস্থানে উদাসিন ভাব আপনার ক্ষতি করবে। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে।

আপনার শুভ রং মেরুন। শুভ সংখ্যা ৫৯। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন ইন্দ্রনীলা।

1212
Image Credit : Getty

মীন-

প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। কিছু কেনাবেচার জন্য খরচ। শরীরের খুব ব্যথার সৃষ্টি হতে পারে। আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে।

আপনার শুভ রং কমলা। শুভ সংখ্যা ৪২। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন মুক্তো।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

WD
Web Desk - ANB
 
2nd TEST • SA vs AUS
Live
SASA
(47.0 ov)106/5
AUSAUS
-
Day 3 - Session 1
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Rashifal: মহানবমী ১২ রাশির কেমন কাটবে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image2
Honest Zodiac Signs: মিথ্যা বলতে পারে না এই ৪ রাশি, মুখের ওপর সত্যি কথা বলে দেয়!
Recommended image3
Ajker Rashifal: মহাষ্টমীতে ১২ রাশির কেমন কাটবে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
Weekly Horoscope: দুর্গা পুজোর এই সপ্তাহটি কেমন কাটবে ১২ রাশির! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Recommended image5
Ajker Rashifal: সপ্তমীর দিন ১২ রাশির কেমন কাটবে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved