MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • Valentine's Day: উদ্দাম ভালোবাসা, নাকি, শুধুই শরীরী কামনা? দেখে নিন কোন রাশির মানুষরা জমজমাট প্রেমে মজে থাকেন একজন সঙ্গীর সঙ্গেই

Valentine's Day: উদ্দাম ভালোবাসা, নাকি, শুধুই শরীরী কামনা? দেখে নিন কোন রাশির মানুষরা জমজমাট প্রেমে মজে থাকেন একজন সঙ্গীর সঙ্গেই

ভ্যালেনটাইন ডে-তে প্রপোজ পেয়ে যদি দোনোমনায় থাকেন, তাহলে দেখে নিতে পারেন, রাশি অনুযায়ী, কোন মানুষ প্রেমজীবনে এক্কেবারে পারফেক্ট।

3 Min read
Author : Sahely Sen
| Updated : Feb 14 2024, 05:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114
Image Credit : Getty

একেকটি রাশির সঙ্গে জড়িয়ে থাকে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য়। কোন প্রেমিক বা প্রেমিকা কেমন ধরনের মানুষ হবেন, বা সঙ্গীর থেকে কী আশা করবেন, তা নির্ভর করে তাঁর রাশির ওপর।

214
Image Credit : pexels

সম্পর্কের জটিলতায় রাশিফল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একেকটি রাশির মানুষ নিজেদের প্রেমজীবনে একেক ধরনের হয়ে থাকেন।

314
Image Credit : Asianet News

যেমন মেষ রাশি, এই রাশির মানুষরা সাধারণত একটু আবেগপ্রবণ হয়ে থাকেন। এদের সবসময় ভালোবাসায় থাকতে ইচ্ছে হয়।  এঁরা সবসময় অনুভব করতে চান যে, নিজের প্রেমিক বা প্রেমিকার কাছে এঁরাই সেরা। সবকিছুতে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পছন্দ করেন।

414
Image Credit : Getty

বৃষ রাশির জাতকরা নিজেদের প্রেমিক বা প্রেমিকাকে খুব তোষামোদ করেন। এঁরা উপহার দিতে এবং গ্রহণ করতে পছন্দ করেন। রোমান্টিক হাবভাব এবং কথাবার্তা এদের কাছে জলভাত। মাঝে মাঝে একটু একগুঁয়েমি করেন বটে, কিন্তু, যথেষ্ট বাস্তববাদী হন।

514
Image Credit : Freepik

মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত খুব মুডি হন। এদের মেজাজ পরিবর্তন করা বেশ কঠিন। এদের জন্য বুদ্ধির সামঞ্জস্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এঁরা মানুষের চেহারাকে খুব বেশি গুরুত্ব দেয় না এবং বুদ্ধিমান ও মজাদার মানুষদের খুব পছন্দ করে।

614
Image Credit : pexels

কর্কট রাশির মানুষরা একটু অন্তর্মুখী আর ঘরকুনো হন। এঁরা শান্তিপ্রিয় এবং সঙ্গীর সাথে শান্ত ও নিভৃত সময় কাটাতে পছন্দ করেন। এঁরা সবরকম পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারেন ঠিকই। তবে, এদেরকে নিজের খোলস থেকে বের করে আনতে একটু সময় লাগে।

714
Image Credit : Getty

সিংহ রাশির মানুষরা সম্পর্কের ক্ষেত্রে একটু অহংকারী আর নাক-উঁচু ধরনের হন। এঁরা নিজেদের কাজ এবং কর্মক্ষমতার প্রশংসা পেতে পছন্দ করেন। এদের একটু ইগোর সমস্যা থাকে বটে, তবে এঁরা অত্যন্ত বুদ্ধিমান হন। কেউ এঁদের সহজে ঠকাতে পারবে না।

814
Image Credit : Asianet News

কন্যা রাশির জাতক জাতিকারা বুদ্ধির দ্বারা খুব বেশি আকৃষ্ট হন না, এর কারণ হল, এঁরা নিজেরাই অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন। জীবনের সর্বস্তরে এঁরা নিজের সঙ্গীকে পথ দেখাতে চান। এঁরা সব পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারেন আর বাস্তববাদী হন।

914
Image Credit : Asianet News

তুলা রাশিকে ‘ফ্লার্ট করার রাশি’ বলে মনে করা হয়। এঁদের সর্বদা কোনও সঙ্গীর প্রয়োজন হয়। যে কোনও কাজে তুলা রাশির জাতকদের আশ্বাস দরকার হয়। এঁরা ভালো সঙ্গী হতে পারেন। ভালো কথাও বলেন। নিজের মনের কথা খুব সহজেই বলে দিতে পারেন।

1014
Image Credit : Getty

বৃশ্চিক রাশির মানুষরা মানসিক দিক থেকে শক্তিশালী এবং উৎসাহী হন। প্রেমিক প্রেমিকার মধ্যে বিশেষভাবে যৌনতার খোঁজ করেন। এঁরা খুব উদ্যমী আর ছটফটে হন। গভীরভাবে ভালোবাসতে পারেন বটে, কিন্তু সেটা মুখে বলে বোঝাতে পারেন না।

1114
Image Credit : Getty

ধনু রাশির মানুষরা বেশ আধ্যাত্মিক হন। সম্পর্কের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি আলাদা ধরনের হয় এবং তারা আধ্যাত্মিকভাবে সংযোগ স্থাপন করতে চান। এঁরা যেকোনও সঙ্গীর সাথে একেবারে আত্মার যোগাযোগ হওয়া অবধি অপেক্ষা করেন। পৃথিবীতে এক অসাধারণ প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চান। তবে সম্পর্ক তৈরি করার আগে এঁরা বেশ খানিকটা সময় নেন।

1214
Image Credit : Getty

মকর রাশির জাতকরা যত্নশীল এবং মানসিকভাবে শক্তিশালী হন। উদারতা এবং দৃঢ় ব্যক্তিত্বের জন্য এঁরা প্রশংসা লাভ করেন। এঁরা প্রেমিক-প্রেমিকাদের নিয়ে বেশ হিংসুটে হয়ে থাকেন, নিজের সঙ্গীকে খুব বেশি অন্য কোনও মানুষের কাছে ঘেঁষতে দিতে চান না।

1314
Image Credit : Getty

কুম্ভ রাশির জাতকরা মহৎ সামাজিক কাজের প্রতি নিবদ্ধ থাকেন। দল বেঁধে বুদ্ধিদীপ্ত কাজ করতে ভালোবাসেন। এঁরা নিজের সঙ্গীর সাথে বুদ্ধির আদানপ্রদান করতে ভালোবাসেন, অন্যথায় খুব তাড়াতাড়ি সঙ্গীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন।

1414
Image Credit : Getty

মীন রাশির জাতকরা প্রেমিক-প্রেমিকাকে খুব যত্ন করেন এবং স্নেহময় হন। এঁদের মানবিক বোধ দৃঢ় থাকে। এঁরা বুদ্ধিমান এবং বাস্তববাদী হন। তবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এঁরা খুব কাঁচা। এঁরা যা পারেন, সেটার প্রতি এঁদের সঙ্গী যদি বিশ্বাস করাতে এবং উৎসাহ দিতে পারেন, তাহলে এঁরা সাফল্য লাভ করেন এবং সেই সঙ্গীকে কোনওদিন ছেড়ে যান না।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Horoscope: প্রেমের সম্পর্ক নিয়ে আপনি খুশি হবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image2
Money Horoscope: আজ অর্থের লেনদেনের সময় সতর্ক থাকুন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image3
Ajker Rashifal: আজ কোনও মন ভালো করা খবর পেতে পারেন! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
Daily Astrology: এই রাশির জাতকদের জীবনে আসছে চরম সর্বনাশ! খারাপ সময়ের সূচনা হতে চলেছে শিঘ্রই
Recommended image5
Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved