বছরের শেষ মাস পৌষ। পাশাপাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের পঞ্চম পৌষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়। আবার জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পৌষ বাংলা বছরের নবম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দশম মাস। নামটি এসেছে পুষ্যা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। এই মাসের শেষের দিন বাঙালিরা পৌষ সংক্রান্তির মেলা উৎযাপন করে। এ সময় বাড়ি বাড়িতে ও পাশাপাশি নানা স্থানে পিঠা উৎসব আয়োজিত হয়। রাশিচক্রের প্রথম রাশি মেষ।

এরা যে কোনও বিষয়ে নেতৃত্ব করতে খুব পছন্দ করেন। এরা অত্যন্ত বন্ধুবৎসল। এরা খুব তোষামোদ প্রিয় মানুষ। যে কোনও পরিস্থিতি এদের মনের মতো হবে এটাই এদের আশা থাকে। এরা কায়িক পরিশ্রমের থেকে কূটনৈতিক বুদ্ধি সবথেকে বেশি। পরিস্থিতি প্রতিকূল হলে এরা উগ্রও হয়ে যায়। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। তবে এদের নেতৃত্ব পছন্দ কেউ অস্বীকার করলে এরা তা মেনে নিতে পারে না। তবে জেনে নেওয়া যাক বছরের নবম মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

পৌষ মাসে মেষ রাশির শিক্ষার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত তাঁদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। এই মাসে ঋণ গ্রহণ করতে হতে পারে। এই মাসে নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। ভোগবিলাসের জন্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের জন্য আলোচনা হতে পারে। পুরনো কোনও মামলা নিয়ে আবারও সমস্যা দেখা দিতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন বিপদের আশঙ্কা রয়েছে। এই মাসে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে যোগোযোগ হতে পারে। প্রেমের জীবন ভালোই থাকবে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, সেই সঙ্গে ব্যবসায় নতুন চাহিদাও বৃদ্ধি পাবে। সাংসারিক সমস্যার জন্য কর্মস্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে।