বাংলা বছরের নবম মাস পৌষ, পাশাপাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের ষষ্ঠ পৌষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়। আবার জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পৌষ বাংলা বছরের নবম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দশম মাস। নামটি এসেছে পুষ্যা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। এই মাসের শেষের দিন বাঙালিরা পৌষ সংক্রান্তির মেলা উৎযাপন করে। এই সময় বাড়ি বাড়িতে ও পাশাপাশি নানা স্থানে পিঠা উৎসব আয়োজিত হয়। রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা।

এই রাশির জাতক-জাতিকাদের স্বভাব চরিত্র বোঝা যায় না। মনের দু’টি পরপর বিপরীত ভাবের জন্য প্রায়ই উন্নতিতে বাধা আসে। চাকরির থেকে ব্যবসায় জাতক-জাতিকাদের উন্নতি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। একা স্বাধীন ভাবে ব্যবসা করার চেয়ে যৌথ ব্যবসায় উন্নতি বেশি হয়। আইনবিদ্যা, চিকিৎসা, রসায়ন বিজ্ঞান, গণিত ইত্যাদিতে উন্নতির যোগ বেশি। ব্যবসায়ী, প্রচারকর্তা, ওকালতি, এজেন্ট, জ্যোতিষী ইত্যাদি শুরু করলে জীবনে অবশ্যই উন্নতি করবে। বুধ প্রধান ব্যক্তি উদ্যমশীল, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় হয়। এই রাশির ব্যক্তিত্বদের বন্ধুপ্রীতি অপরিসীম। এরা সকলের জন্য চিন্তা করেন। মন দৃঢ় রাখতে পারলে জীবন খুব সুখকর হবে। এরা অত্যন্ত কর্তব্যপরায়ণ হয়ে থাকেন। এরা একা থাকতে পছন্দ করেন না। এদের প্রচুর বন্ধু হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক বছরের নবম মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

পৌষ মাসে কন্যা রাশির বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে অনেক দিনের পর যোগাযোগ হতে পারে। সন্তানদের সঙ্গে কোনও গুরুতর বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে অর্থ ভাগ্য মোটের উপর ভালো থাকবে। উচ্চ শিক্ষার সঙ্গে যারা যুক্ত তারা উপযুক্ত ফল পাবেন। শারীরিক সমস্যার জন্য কর্মক্ষেত্রে ব্যঘাত ঘটতে পারে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের বিষয়ে কথা হতে পারে। এই মাসে বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের জন্য সুনাম জুটতে পারে। ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে আশান্তির পরিমান বৃদ্ধি পেতে পারে।