MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
EPFO Wage Ceiling
Kolkata Weather Update
HAL Tejas Handover
Cyclone Arnab Update
Mamata Banerjee New Party Name & Symbol
Ajker Rashifal
Annapurna Yojana
Samsung Galaxy A08
IRCTC Train Cancel
Radha Ashtami 2026 Date
Digital Birth Certificate
What is APAAR ID Card?
Ajker Bangla Khobar Live
  • Home
  • Astrology
  • Horoscope
  • Rain During Wedding: বিয়ের লগ্নে ঝমঝমিয়ে বৃষ্টি! নবদম্পতির ভাগ্যে কীসের সংকেত?

Rain During Wedding: বিয়ের লগ্নে ঝমঝমিয়ে বৃষ্টি! নবদম্পতির ভাগ্যে কীসের সংকেত?

বিয়ের কনের চোখের জলের সঙ্গে জড়িয়ে থাকে বৃষ্টির ফোঁটা। এছাড়াও বিয়ের লগ্নে বৃষ্টি হলে তার আর কী কী গুরুত্ব আছে, জেনে নিন। 

2 Min read
Author : Sahely Sen
Published : Oct 03 2023, 07:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

ব্রিটিশ লেখিকা ভিভিয়েন গ্রিন বলেছিলেন, ‘জীবন মানে ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা করা নয়… জীবন হল বৃষ্টির মধ্যে নাচতে শেখা।’ কারণ, বৃষ্টিতেই গড়ে উঠতে পারে জীবনের আনন্দের মুহূর্তগুলো। বিভিন্ন সংস্কৃতিতে বৃষ্টি হওয়ার ভিন্ন ভিন্ন অর্থ আছে। তবে, সারা পৃথিবীর জুড়েই বিয়ের দিন বৃষ্টি হওয়াকে ইতিবাচক হিসেবে ধরা হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

জ্যোতিষশাস্ত্র মতে, বিয়ের দিন বৃষ্টি হওয়ার ইঙ্গিত হল উর্বরতা। বিয়ের দিনে বৃষ্টি হলে তা সৌভাগ্যের কারণ হয়। এটা ইঙ্গিত দেয় যে, নবদম্পতি সন্তানসহ সুখী হবেন। যেহেতু বৃষ্টি মাটির উর্বরতা বাড়ায়, গাছপালা বৃদ্ধির কারণ হয়ে ওঠে, তাই কৃষকদের বিশ্বাস থেকে এই সম্ভাবনা গড়ে উঠেছে।

36
Image Credit : Asianet News

বিয়ের দিনে বৃষ্টি হওয়ার অর্থ হল, অতীতের কঠিন সময় বা দুঃখ দূর হয়ে যাওয়া। যেহেতু বৃষ্টির জল সবসময় সমস্ত ময়লা আবর্জনা দূষণ ধুয়ে পরিষ্কার করে দেয়, তাই, নব-বিবাহিত দম্পতির জীবন থেকেও সমস্ত খারাপ সময় দূর হয়ে যাওয়ার আশা করা হয়।

46
Image Credit : Asianet News

হিন্দু ঐতিহ্যে, বৃষ্টিকে সৌভাগ্যের দূত হিসেবে ধরা হয়। এটি ইঙ্গিত দেয় যে, এই বিয়ে স্থায়ী হবে। যখন কোনও কাপড়ে গিঁট বাঁধা হয়, তখন যদি সেই কাপড় ভিজে যায়, তাহলে সেই গিঁট একেবারেই সহজে খুলে ফেলা যায় না। তাই, বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার সময়েও যদি বৃষ্টি হয়, তাহলে বিশ্বাস করা হয় যে, বৈবাহিক বন্ধন কাপড়ের গিঁট-এর মতোই দৃঢ় এবং শক্তপোক্ত হল। এই বন্ধন কখনওই সহজে আলগা হবে না।

56
Image Credit : Asianet News

বৃষ্টি হওয়ার পর সমস্ত প্রকৃতি সতেজ ঘ্রাণ নিয়ে জেগে ওঠে। সূর্যের আলোয় ঘন মেঘের মধ্যে উঠতে শুরু করে রামধনুর রং। এটা একটা নতুন দিন-এর অনুভূতি। তাই বিয়ের সময় বৃষ্টি হলে বিশ্বাস করা হয় যে, এই বিবাহ সত্যিই নবদম্পতির জীবনে একটি সতেজ নতুন অধ্যায়ের সূচনা করবে।

66
Image Credit : Asianet News

বিয়ের সময় বৃষ্টি হওয়া নববধূর সৌভাগ্যের জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কনের চোখের জলের সঙ্গে জড়িয়ে থাকে বৃষ্টির ফোঁটা। বিশ্বের অধিকাংশ দেশেই বিয়ের পর নতুন বউ পুরাতন বাড়ি ছেড়ে তাঁর স্বামীর সঙ্গে অন্য বাড়িতে যাত্রা করেন। সেই দুঃখ তাঁকে ব্যথিত করে তোলে। বিয়ের সময়ে বৃষ্টি হওয়া এটাই ইঙ্গিত করে যে, শুধুমাত্র এই অশ্রুই নববধূর শেষ চোখের জল। সারাজীবনে আর কখনওই তাঁকে কাঁদতে হবে না। এক্ষেত্রে বৃষ্টি হল শেষ অশ্রুর প্রতীক।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Rashifal: আজকের দিন ব্যবসার জন্য শুভ! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image2
Ajker Rashifal: নতুন কোনও কাজের খবর পেতে পারেন! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image3
Arrogant Zodiac Signs: অতিরিক্ত অহংকারী ৬টি রাশি, আপনারটি তালিকায় নেই তো?
Recommended image4
ঘরে বাস্তুদোষে আটকে রেখেছে উন্নতি? বিশ্বকর্মা পুজোর দিন এই ৩টি টোটকা করলেই ফিরবে ভাগ্য
Recommended image5
Ajker Rashifal: সমাজ সেবায় সুনাম বৃদ্ধি পেতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved