চৈত্র বাংলার দ্বাদশতম মাস এই মাসেই শেষ হয় বাংলা বছরের রাশিচক্রের প্রথম রাশি মেষ চৈত্র  মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

চৈত্র বা চৈৎ বাংলা সনের দ্বাদশ ও সমাপনী মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের শেষ মাস ও বসন্তের শেষ। নামটি এসেছে চিত্রা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। আবার চৈত্র মাস বাংলা মাসের দ্বাদশ মাস। এই মাসেই শেষ হয় বাংলার বছরের। চৈত্র মাস বাংলা সনের দশম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দ্বাদশ মাস। বাংলার চৈত্র মাস বাংলা শকাব্দের শেষ মাস। পাশাপাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- সোমবার ৪ রাশির আর্থিক সমস্যা দেখা দিতে পারে, দেখে নিন আপনার রাশিফল 

মেষ রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। এরা অত্যন্ত বন্ধুবৎসল। এরা যে কোনও বিষয়ে নেতৃত্ব করতে খুব পছন্দ করেন। পরিস্থিতি প্রতিকূল হলে এরা উগ্রও হয়ে যায়। এরা কায়িক পরিশ্রমের থেকে কূটনৈতিক বুদ্ধি সবথেকে বেশি। এরা খুব তোষামোদ প্রিয় মানুষ। তবে এদের নেতৃত্ব পছন্দ কেউ অস্বীকার করলে এরা তা মেনে নিতে পারে না। যে কোনও পরিস্থিতি এদের মনের মতো হবে এটাই এদের আশা থাকে। তবে জেনে নেওয়া যাক চৈত্র মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- এই সপ্তাহে ৪ রাশির বন্ধুর সঙ্গে সমস্যা হতে পারে, দেখে নিন কেমন কাটবে আপনার এই সপ্তাহ 

চৈত্র মাস মেষ রাশির বেকারদের নতুন কোনও কাজের সুযোগ মিলতে পারে। অতিরিক্ত আয় করার জন্য বিপদে পড়তে হতে পারে। বাড়িতে নতুন অতিথি আসার যোগ রয়েছে। এই মাসে ব্যবসার উন্নতির যোগ রয়েছে। বাড়িতে অতিথি আসার জন্য খরচ বৃদ্ধি পাবে। জমি বাড়ি ক্রয় বিক্রয়ের জন্য সামান্য আইনি ঝামেলা থাকলেও তা দ্রুত মিটে যাবে। রাজনীতির সঙ্গে যুক্তদের সুনাম বৃদ্ধি পেতে পারে। মনের মানুষের থেকে খারাপ ব্যবহারের জন্য মানসিক কষ্ট পেতে হতে পারেন। কর্মস্থানে কাজের দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনের সাহায্যে বিপদ থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা বজায় থাকবে। বিবাহিত জীবনে অশান্তির আশঙ্কা রয়েছে, তবে আপনি চাইলে তা সহজেই সামলে নিতে পারবেন।