বছরের প্রথম মাস জানুয়ারি এই মাস দিয়েই শুরু হয় নতুন একটি বছর রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট জানুয়ারি মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে

রাশিচক্রের চতুর্থতম রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ চন্দ্র। এই রাশির জাতক-জাতিকারা খুব আত্মকেন্দ্রীক তবে স্পর্শকাতর। এরা বাবা মায়ের অত্যন্ত প্রিয়। এরা অত্যন্ত খুঁতখুঁতে এবং ভীতু প্রকৃতির হয়। তবে জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- বুধবার সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন আজকের রাশিফল

এই মাসে নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন। বিবাহিত জীবনের জন্য এই মাস সুখের। চিকিৎসার বিষয়ে খরচ বারতে পারে। যারা ব্যবসা করেন তাঁদের ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। মামলা-মোকদ্দমার কোনও কাজে সাফল্য পেতে পারেন। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হতে পারে। সংসারের জন্য কোনও মঙ্গলজনক কাজ করতে হতে পারে। প্রেমের ব্যপারে কোনও সমস্যার সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে কোনও কাজ নিয়ে প্রভাবশালী কোনও ব্যক্তির সঙ্গে তর্কে জড়িয়ে পরতে পারেন। বিদ্যার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। অফিসে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। মাসের শেষের দিক কোনও সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন- দশকের প্রথম চন্দ্রগ্রহণ কখন কবে দেখা যাবে, জেনে নিন বিস্তারিত

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।