বছরের প্রথম মাস জানুয়ারি এই মাস দিয়েই শুরু হয় নতুন একটি বছর রাশিচক্রের তৃতীয় রাশি বৃষ জানুয়ারি মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা সময় বিশেষ কৃপণ আবার কখনও উদার মানসিকতার। এরা কাজ করতে খুব পছন্দ করে। এরা চঞ্চল এবং অস্থির মানসিকতার। এরা অত্যন্ত তোষামোদ প্রিয়। এরা কোন কাজ করবে কোন কাজ করবে না তা এরা সিদ্ধান্ত নিতে পারে না। তবে জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- মঙ্গলবারের সারাদিন কেমন কাটবে, দেখে নিন এক নজরে

এই মাসে মায়ের শারীরিক অসুস্থতার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ীদের জন্য এই মাসে আয় বৃ্দ্ধি পেতে পারে। শিল্পীদের জন্য এই মাস খুব ভালো। প্রচুর কাজের খবর পাবেন। কোনও কাজের ভুলের জন্য কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। বাড়িতে অতিথি আসার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। এই মাসে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। বেড়াতে গিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। এই মাসে পেটের সমস্য়ায় ভুগতে হতে পারে। প্রেমের সম্পর্কে সমস্যার সৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন- কেমন কাটবে এই সপ্তাহ, দেখে নিন সপ্তাহের রাশিফল

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।