বছরের পঞ্চম মাস মেমে মাস বছরের পঞ্চম মাসরাশিচক্রের তৃতীয় রাশি মিথুনমে মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে 

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- কর্কট রাশির আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে, দেখে নিন আপনার রাশিফল

মে গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের পঞ্চম মাস। এ মাসে মোট ৩১ দিন। মে মাসে উত্তর গোলার্ধে বসন্ত কাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল থাকে। যার ফলে দক্ষিণ গোলার্ধে মে মাস হল উত্তর গোলার্ধের নভেম্বর মাসের সমতুল্য। পাশাপাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা সময় বিশেষ কৃপণ আবার কখনও উদার মানসিকতার। এরা কাজ করতে খুব পছন্দ করে। এরা চঞ্চল এবং অস্থির মানসিকতার। এরা অত্যন্ত তোষামোদ প্রিয়। এরা কোন কাজ করবে কোন কাজ করবে না তা এরা সিদ্ধান্ত নিতে পারে না। তবে জেনে নেওয়া যাক বছরের পঞ্চম মাস মিথুনরাশির উপর কেমন প্রভাব ফেলবে-

প্রেমের সম্পর্কে সমস্যার সৃষ্টি হতে পারে। এই মাসে মায়ের শারীরিক অসুস্থতার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। এই মাসে পেটের সমস্য়ায় ভুগতে হতে পারে। ব্যবসায়ীদের জন্য এই মাসে আয় বৃ্দ্ধি পেতে পারে। শিল্পীদের জন্য এই মাস খুব ভালো। বাইরে গিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। এই মাসে নতুন কোনও কাজের খবর পাবেন। এই মাসে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। কোনও কাজের ভুলের জন্য কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। বাড়িতে অতিথি আসার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে।