সবার জীবনেই কম-বেশি সমস্যা দেখা দেয় তখন প্রতিকারের বিশেষ প্রয়োজন দেবীপক্ষের প্রথম রাতে থেকে একটি নিয়ম পালন করুন কাটিয়ে উঠতে পারবেন জীবনের সকল বাধা ও বিপত্তি

জ্যোতিষশাস্ত্র মতে, অনেক সময় রাশিচক্রে দারিদ্র যোগ বা বাস্তু দোষের কারণেও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়, তখন প্রতিকারের বিশেষ প্রয়োজন। সবার জীবনেই কম-বেশি আর্থিক সমস্যা দেখা দেয়। জীবনে সাফল্য পেতে বহু বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। নানান সমস্য়া ও প্রতিকূলতা কাটিয়ে উঠে তবে একজন ব্যক্তি সাফল্যের মুখ দেখেন। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে দেবীপক্ষের প্রথম দিনে একটি নিয়ম পালন করলেই কাটিয়ে উঠতে পারবেন জীবনের সকল বাধা ও বিপত্তি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জ্যোতিষশাস্ত্র মতে, কোনও পরিবারেই আর্থিক সমৃদ্ধি নিজে থেকে আসেনা, তার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। আপনিও যদি আর্থিক সমস্যায় ভুগে থাকেন, তবে দেবীপক্ষের প্রথম দিন থেকে এই একটি নিয়ম পালন করলেই কাটিয়ে উঠতে পারবেন জীবনের সকল বাধা ও বিপত্তি। দেবীপক্ষের প্রথম রাত থেকেই পালন করা শুরু করুন এই নিয়ম। এই নিয়ম পালন করতে হবে রান্নাঘরে। এর ফলে রান্নাঘরে খাবারের কোনওদিনও ঘাটতি হবে না। সৌভাগ্যলক্ষ্মী সব সময় আপনার রান্নাঘরে বিরাজ করবেন।

 প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিতে হবে। একটি পরিষ্কার মাটির বা পিতলের প্রদীপে এক টুকরো কর্পূর নিতে তাতে দুটো নিঁখুত লবঙ্গ পুঁতে কর্পূরটি জ্বালিয়ে দিতে হবে। কর্পূরের ধোঁয়া রান্নাঘরের থেকে যাবতীয় নেগেটিভ শক্তি দূর করবে সহজেই। আর কাটিয়ে উঠতে পারবেন জীবনের যাবতীয় বাধা।