জীবনে অগ্রগতি থমকে গেলে বা সাফল্য আটকে গেলে তার কারণ হতে পারে শনির সাড়ে সাতি বা ধৈয়া। শাস্ত্র মতে, শনিদেব ভগবান শিবকে গুরু মানেন, তাই মহাশিবরাত্রিতে মহাদেবের উপাসনা করলে শনির ক্রোধ শান্ত হয়। 

জীবনে এমন একটা সময় আসে যখন জীবনে অগ্রগতি থমকে যায়। অনেক সময় কোনও সাফল্য আটকে যায়, কিংবা হাজার চেষ্টা করেও সাফল্য আসে না। শাস্ত্র মতে, শনির সাড়ে সাতি বা ধৈয়া হলে এমন হতে পারে। ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির পর কোনও কোনও রাশইর জীবন একবারে ঘুরে যেতে পারে। শাস্ত্রে বলা হয়েছে যে শনিদেব ভগবান শিবকে তাঁর গুরু হিসেবে মনে করেন। তাই মহাদেবের উপাসনা করলে শনির ক্রোধ শান্ত হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শাস্ত্র মতে, ২০২৬ সালে শনির বিভিন্ন দশা চলছে ৫টি রাশির। কুম্ভ সাড়ে সাতির শেষ এবং তৃতীয় পর্যায়। মীন সাড়ে সাতির দ্বিতীয় এবং সবচেয়ে কঠিন পর্যায়। মেষ সাড়ে সাতির প্রথম পর্যায় (শুরু) সিংহ শনির ধৈয়ার প্রভাব। ধনু শনির ধৈয়ার প্রভাব।

অমৃত সিদ্ধি যোগ- জ্যোতিষশাস্ত্রের হিসাবে অনুসারে, এবার মহাশিবরাত্রিতে অনেক বিরল ঘটনা ঘটেছে, এর ফলে পুজোর পুণ্য অনেকটাই বেশি। পৌরাণিক কাহিনী অনুসারে, শনিদেব কাশীতে একটি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন এবং কঠোর তপস্যা করেছিলেন, যার পরে শিব তাকে বিচারকের পদ দিয়েছিলেন। এই কারণেই শিবরাত্রিতে শনি সবচেয়ে দ্রুত শান্ত হন। তাই যদি মহাশিবরাত্রির এই কাজ করে থাকেন, তবে শনি শান্ত হয়ে যাবেন।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, যারা সাধারণ জলের পরিবর্তে একটি পাত্রে কিছু কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করেন, তাদের জীবনে শনির নেতিবাচক প্রভাব পড়ে না। শনিদেব কালো তিল পছন্দ করেন। শিবকে নিবেদন করলে শনির নেতিবাচক প্রভাব কমে যায়। শাস্ত্র মতে, শিবপুজোর পর কোনও দরিদ্র বা অভাবী ব্যক্তিকে কালো ছোলা, সরিষার তেল বা গরম কাপড় দান করে থাকলে মিলবে উপকার। যারা শিবরাত্রিরের দিন এই কাজ করে থাকেন, তারা বেশি উপকার পান।

শাস্ত্র মতে, শনির নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে বেলপাতার টোটকা করতে পারেন। তিন পাতা বিশিষ্ট বেল পাতা দিয়ে টোটকা পালন করুন। বেলপাতায় সাদা চন্দন দিয়ে রাম লিখে শিবলিঙ্গে অর্পণ করুন। হনুমান এবং শিবের সম্মিলিত আশীর্বাদে, শনি দোষের প্রভাব নিরপেক্ষ হয়।