২০২৭ সালে শনি ৩০ বছর পর মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে, যা এক যুগান্তকারী জ্যোতিষীয় ঘটনা। এই গোচরের ফলে বৃষ, সিংহ ও ধনু রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসবে, তবে মেষ, কন্যা ও বৃশ্চিক রাশির জাতকদের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে।

২০২৭ সালে জ্যোতিষশাস্ত্রে এক যুগান্তকারী পরিবর্তন ঘটতে চলেছে। শাস্ত্র মতে, গ্রহদের মধ্যে সব থেকে ধীরগতি সম্পন্ন ও ন্যায়ের দেবতা হিসেবে পরিচিত। শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে। কুম্ভ ত্যাগ করে তা মেষ রাশিতে প্রবেশ করবে। দীর্ঘ ৩০ বছর পর মেষ রাশিতে শনির এই প্রত্যাবর্তন কোন রাশির জন্য সৌভাগ্যে হতে পারে জেনে নিন।

শাস্ত্র মতে, ভাগ্যের শিখরে থাকবে এই তিন রাশির

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জন্য এই গোচর অত্যন্ত শুভ। এই সময় কর্মক্ষেত্রে আপনারা দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাবেন। এই সময় সরকারি চাকরির সুযোগ আসতে পারে। ২০২৭ সালটি হল সাফল্যের বছর। তেমনই ব্যবসায় যারা বিনিয়োগ করেছেন তারা এই বছর লাভবান হবেন।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের ভাগ্যের আসবে বদল। এই সময় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনও বিবাদ থাকলে তা মিটে যাবে। সমাজ ও রাজনীতিতে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। বিদেশ ভ্রমণের স্বপ্ন এই সময় পূরণ হতে পারে।

ধনু রাশি

শনি দেব অনুকূল ফল দেবেন। আর্থিক স্থিতি আগের চেয়ে মজবুত হবে এই রাশির। তেমনই পারিবারিক জীবনে আসবে সুখ। বজায় থাকবে শান্তি।

এই সময় সতর্ক থাকতে হবে কয় রাশির জাতক-জাতিকাকে। দেখে নিন তালিকা কে কে

মেষ রাশি

শনি মেষ রাশিতেই প্রবেশ করবে। যে কারণে শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় শুরু হবে। মানসিক চাপ এবং কাজের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। অংশীদারিত্বের ব্যবসায় এই সময় বিবাদ এড়িয়ে চলুন।

কন্যা ও বৃশ্চিক রাশি

শনির ধাইয়া শুরু হতে পারে। ছোটখাটো কাজের অনেক বেশি পরিশ্রম করতে হবে। অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা আছে। তাই বিনিয়োগ না করাই ভালো।

অশুভ প্রভাব কাটাতে মেনে চলুন এই কয়টি জিনিস। প্রতি শনিবার সন্ধ্যায় শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং শনি চালিসা পাঠা করুন। কালো তিল, কালো কাপড় বা লোহার বস্তু দুঃস্থদের দান করলে মিলবে উপকার। এই সময় শ্রমিক বা অসহায় মানুষের সেবা করলে মিলবে উপকার। তেমনই এই সময় হনুমানের পুজো করুন। হনুমানজির আরাধনা করলে শনির কুদৃষ্টি পড়ে না।