- Home
- Astrology
- Weekly Numerology Predictions: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন কাটবে গোটা সপ্তাহ, রইল জ্যোতিষ গণনা
Weekly Numerology Predictions: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন কাটবে গোটা সপ্তাহ, রইল জ্যোতিষ গণনা
প্রখ্যাত জ্যোতিষীর গণনার বিচারে দেখে নিন আজকের দিন কেমন কাটবে আপনার। কোন তারিখে জন্মগ্রণকারী ব্যক্তির জন্য দিনটি ভালো আর কার জন্য কঠিন।

সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ১-র জাতক জাতিকাদের এই সময় কাজে অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে সফল হবেন। প্রেমজীবনে পারস্পরিক ভালবাসা আরও মজবুত হবে এবং সম্পর্কেও একাধিক পরিবর্তন দেখা যেতে পারে।
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ২-র জাতক জাতিকাদের এই সময় আর্থিক লাভ হবে। সপ্তাহের শুরুতে পরিবারের কোনও সদস্যের কাছথেকে সুখবর পেতে পারেন।

সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৩-র জাতক জাতিকাদের সপ্তাহটি অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আপনি বিশেষভাবে ভাবনাচিন্তা করবেন। এই লময় বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৪-র জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে। পরিবারিক জীবনের কথা বললে, পরিবারের কোনও সদস্যের সঙ্গে মতবিরোধ হতে পারে। কঠোর পরিশ্রমে দিন কাটবে। পরিবারে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োদন হতে পারে
সংখ্যা ৫ ( যে কোনও মাসে ৫,১৪,২৩ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৫-র জাতক জাতিকাদের কর্মজীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে। এই সময় কাজে একাগ্রতা বাড়বে। এই সময় প্রেম জীবনে হবে উন্নতি। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
সংখ্যা ৬ ( যে কোনও মাসে ৬,১৫ এবং ২৪ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৬-র জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। এই সময় নিজের প্রকল্পে সফল হবেন। অন্যের ওপর ভরসা না করে নিজের ওপর ভরসা রাখুন। এই সময় আর্থিক লাভ হবে।
সংখ্যা ৭ ( যে কোনও মাসে ৭,১৬ এবং ২৫ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৭-র জাতক জাতিকারা এই সময় আর্থিক দিক থেকে উন্নত হবেন। আটকে থাকা টাকা ফেরত পাবেন। এই সময় জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন। এই সময় পরিবারে কোনও সদস্য চাকরির কারণে বাইরে যাবে।
সংখ্যা ৮ ( যে কোনও মাসে ৮,১৭ এবং ২৬ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৮-র জাতক জাতিকারা কোনও বিশেষ প্রকল্পে উপকৃত হবেন। এই সময় প্রেম জীবনে আসবে উন্নতি। সপ্তাহের শেষ কোনও বিশেষ জায়গা বা কোনও বিষয়কে কেন্দ্র করে হঠাৎ প্রতিকূল খবরের মুখোমুখি হতে পারেন।
সংখ্যা ৯ ( যে কোনও মাসে ৯,১৮ এবং ২৭ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৯-র জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। এই সময় ধৈর্য ও চিন্তা সঠিক রাখুন। এই সময় হবে আর্থিক উন্নতি। সপ্তাহের শেষে কোনও কারণে মন খারাপ হতে পারে।

