- Home
- Astrology
- Weekly Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে গোটা সপ্তাহ, রইল ২ থেকে ৮ নভেম্বরের গণনা
Weekly Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে গোটা সপ্তাহ, রইল ২ থেকে ৮ নভেম্বরের গণনা
প্রখ্যাত জ্যোতিষীর গণনার বিচারে দেখে নিন আপনার সপ্তাহ কেমন কাটবে। জেনে নিন কোন তারিখে জন্মগ্রণকারী ব্যক্তির জন্য সপ্তাহটি ভালো আর কার জন্য কঠিন।

সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ১-র জাতক জাতিকাদের কোনও কাজ প্রত্যাশা অনুসারে না এগিয়ে গেলে হতাশ হবেন না। অতীতে যে কঠোর পরিশ্রম করেছেন, তার ফল অবশ্যই পাবেন। পেশাগত ক্ষেত্রে হবে উন্নতি। তেমনই পুরনো বিবাদ মিটে যেতে পারে এই সময়। আপনি যতটা সম্ভব বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন।
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ২-র জাতক জাতিকাদের সপ্তাহ কেমন যাবে জেনা নিন। গণনা অনুসারে, শিক্ষা ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সপ্তাহটি ভালো। এই সময় ভালো বেতন পাবেন। এই সময় বিনিয়োগের জন্য শুভ দিন। সপ্তাহ শেষে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে দিন কাটবে।

সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৩-র জাতক জাতিকাদের এই সময় রাগ বাড়তে পারে। ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তেমনই শারীরিক বিষয় কোনও ঝুঁকি নেবেন না। এই সময় সন্তানদের তাদের কাজে উৎসাহ দিন।
সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৪-র জাতক জাতিকাদের এই সপ্তাহে বাড়িতে লোক সমাগম হবে। এই সময় আনন্দে দিন কাটবে। নতুন নতুন অভিজ্ঞতা হবে। এই সময় ব্যবসায় হবে উন্নতি। এই সময় ব্যবসার কাজে ভ্রমণে যেতে পারেন।
সংখ্যা ৫ ( যে কোনও মাসে ৫,১৪,২৩ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৫-র জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে দিনটি ভালো। এই সময় পেশাগত কাজে হবে উন্নতি। এই সময় জীবনে আসতে পারে পরিবর্তন। তেমনই শারীরিক সমস্যায় ভুগতে পারেন।এই সময় নিজের দিকে নজর দিলে শারীরিক জটিলতা দূর হবে।
সংখ্যা ৬ ( যে কোনও মাসে ৬,১৫ এবং ২৪ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৬-র জাতক জাতিকারা সতর্ক হন। এই সময় কেউ আপনার ক্ষতির চেষ্টা করবে। এই সময় কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। বুদ্ধি দিয়ে পরিস্থিতি বিচার করুন। এই সময় শত্রুদের বিরুদ্ধে জয় হবে। এই সময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।
সংখ্যা ৭ ( যে কোনও মাসে ৭,১৬ এবং ২৫ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৭-র জাতক জাতিকারা এই সপ্তাহে নানান ব্যস্ততার মধ্যে দিন কাটাবেন। এই সময় পরিশ্রম দ্বিগুণ হবে। বাড়িতে ঝগড় ও বিবাদ হতে পারে। এই সময় কোনও কারণে পরিবারের সদস্যদের ওপর বিরক্ত বোধ হতে পারে। নতুন ব্যবসা শুরুর জন্য আদর্শ সময়।
সংখ্যা ৮ ( যে কোনও মাসে ৮,১৭ এবং ২৬ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৮-র জাতক জাতিকাদের এই সপ্তাহে জীবনে আসবে পরিবর্তন। নতুন চাকরি পেতে পারেন। এই সময় অধিক অর্থ খরচ হবে। এই সময় বাড়ি সংস্কারের কাজে হাত দিতে পারেন।
সংখ্যা ৯ ( যে কোনও মাসে ৯,১৮ এবং ২৭ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৯-র জাতক জাতিকাদের এই সপ্তাহ ইতিবাচক কাটবে। এই সময় অতীতে সঞ্চয় থেকে বেশ ভালো রিটার্ন পাবেন। এই ফলে আপনার আর্থিক সম্পদও বৃদ্ধি পাবে। এই সপ্তাহে মানসিকভাবে দুর্বল হয়ে চলবে না। এই সময় নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করুন।





