- Home
- Astrology
- Weekly Numerology Predictions: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে গোটা সপ্তাহ, রইল জ্যোতিষ গণনা
Weekly Numerology Predictions: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে গোটা সপ্তাহ, রইল জ্যোতিষ গণনা
জন্মতারিখ অনুযায়ী ১ থেকে ৯ সংখ্যার জাতক-জাতিকাদের ব্যক্তিগত সম্পর্ক, কর্মজীবন এবং আধ্যাত্মিক জীবনের পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু সংখ্যার জাতকদের জন্য পদোন্নতি ও সাফল্যের সম্ভাবনা রয়েছে, আবার কাউকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সংখ্যা ১ ( যে কোনও মাসে ১,১০,১৯ এবং ২৮ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ১-র জাতক জাতিকাদের ব্যক্তিগত সম্পর্ক দৃঢ় হবে। ব্যক্তিগত সম্পর্ক উন্নত হবে। আজ কোনও পরিকল্পনা বাস্তবায়িত হবে। আজ দীর্ঘদিন ধরে চলতে থাকা কাজে আসবে গতি। পরিশ্রমের ফল পাবেন।
সংখ্যা ২ ( যে কোনও মাসে ২,১১,২০ এবং ২৯ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ২-র জাতক জাতিকারা চলতি সপ্তাহে নিজের কাজে মন দিন। এই সময় অস্থিরতা আপনার সঙ্গী হয়ে উঠতে পারে। এই সময় অপ্রত্যাশিত কারও কাছ থেকে ভালো খবর পেতে পারেন। এই সময় পার্টিতে মন দিন।

সংখ্যা ৩ ( যে কোনও মাসে ৩,১২,২১ এবং ৩০ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৩-র জাতক জাতিকারা এই সপ্তাহে কোনও সম্পর্কের মধ্যে আরও ঘনিষ্ঠতা বাড়বে। এই সময় সাফল্য অর্জন করবেন। এই সময় বড় কোনও সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার অফিসে কোনও পরিবর্তন আসতে পারে।
সংখ্যা ৪ ( যে কোনও মাসে ৪,১৩,২২ এবং ৩১ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৪-র জাতক জাতিকারা কোনও বিষয় নিয়ে বিরক্ত বোধ করতে পারবেন। এই সময় আধ্যাত্মিক কাজে আসবে গতি। এই সময় ভ্রমণে শান্তি পাবেন। আধ্যাত্মিক কারণে কোথাও ঘুরতে যেতে পারেন।
সংখ্যা ৫ ( যে কোনও মাসে ৫,১৪,২৩ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৫-র জাতক জাতিকার জীবনে প্রেম আসতে পারে। এই সময় আপনার মনের কোনও চাহিদা পূরণ হবে। এই সময় দিন কাটবে আনন্দে। এ সময় পদোন্নতির সুযোগ আসতে পারে।
সংখ্যা ৬ ( যে কোনও মাসে ৬,১৫ এবং ২৪ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৬-র জাতক জাতিকার সমস্ত কাজ ধীর গতিতে হবে। এই সময় সম্মান পাবেন। এই সময় সাহতফল্য ও কৃতিত্ব লাভ করবেন। এই সময় স্বনির্ভর হওয়া কতটা গুরুত্বপূর্ণ এবং কাজ সম্পন্ন করার জন্য সব সময় অন্যের ওপর নির্ভর করা উচিত।
সংখ্যা ৭ ( যে কোনও মাসে ৭,১৬ এবং ২৫ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৭-র জাতক জাতিকারা অপ্রয়োনজনীয় তর্কে জড়াবেন না। শান্ত স্বভাব জটিল সমস্যার কারণ হতে পারেন। এই সময় পেশাগত কাজের সুযোগ আসবে। এই সময় কোনও কারণে হতাশ হতে পারেন।
সংখ্যা ৮ ( যে কোনও মাসে ৮,১৭ এবং ২৬ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৮-র জাতক জাতিকারা এই সপ্তাহে কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন। ইচ্ছা না থাকলেও যেতে হবে। এই সময় গ্রহ-নক্ষত্রের প্রভাব পড়বে আপনার ওপর। চলতি সপ্তাহে নিজের উদ্যোগে কোনও কাজ করুন।
সংখ্যা ৯ ( যে কোনও মাসে ৯,১৮ এবং ২৭ তারিখ জন্মগ্রহণকারী ব্যক্তি)
সংখ্যা ৯-র জাতক জাতিকারা সতর্ক থাকুন। কারণ কোনও সংবেদনশীল পরিস্থিতিতে আপনার কোনও প্রযুক্তিগত ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সব কাজে ইতিবাচক মন রাখুন।
