গ্রহ প্রতি মুহূর্তে তাদের অবস্থান পরিবর্তন করে চলেছেন। এর ফলে সেই সকল রাশির জাতক জাতিকার জীবনে শুভ ও অশুভ সময় শুরু হয়। জেনে নিন গোটা সপ্তাহ কেমন কাটবে কোন রাশির। কী বলছেন জ্যোতিষবিদ চিরাগ দারুওয়ালা। 

২৮ মে থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ। প্রত্যেকেরই সারা সপ্তাহ জুড়ে থাকে কোনও না কোনও কাজের পরিকল্পনা। সকলেই চান সপ্তাহ ভালো কাটুক। আপনি জানেন কি আপনার সপ্তাহ কেমন কাটবে তা নির্ভর করে গ্রহের অবস্থানের ওপর। গ্রহ প্রতি মুহূর্তে তাদের অবস্থান পরিবর্তন করে চলেছেন। এর ফলে সেই সকল রাশির জাতক জাতিকার জীবনে শুভ ও অশুভ সময় শুরু হয়। জেনে নিন গোটা সপ্তাহ কেমন কাটবে কোন রাশির। কী বলছেন জ্যোতিষবিদ চিরাগ দারুওয়ালা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মেষ রাশি- গণেশ বলেছেন, এই সপ্তাহটা শান্তিপূর্ণ ভাবে কাটবে। তাড়াহুড়ো না করে শান্তিপূর্ণভাবে যে কোনও কাজ করুন। অন্যের সহযোগিতা আশা করবেন না। নিজের দক্ষতা ও যোগ্যতা অনুসারে কাজ করুন। অহংসার ও অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার ক্ষতি করতে পারে। নিজের স্বভাবের সহজাত প্রবৃত্তি বজায় রাখুন। টাকা লেনদেনে সময় সতর্ক থাকুন। মানসিক চাপের কারণে জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। পরিপাকতন্ত্র দুর্বল হতে পারে. 

বৃষ রাশি- গণেশ বলছে, এই সপ্তাহে গুরুজনদের প্রতি সম্মান ও মর্যাদা হ্রাস পেতে দেবেন না। তাদের আশীর্বাদ আপনার সাফল্যের কারণ হবে। বাড়িতে ধর্মীয় কাজ হতে পারে। ঘরে ইতিবাচক শক্তি থাকবে। প্রতিবেশীর সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে। রাগ নিয়ন্ত্রণ করুন ও স্বাভাবিক হন। স্বাস্থ্য ভালো থাকবে। 

মিথুন রাশি- গণেশ বলেছে, এই সপ্তাহে পরিবারের কোনও তরুণ সদস্যের সঙ্গে আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। সময়ের সঙ্গে নিজের স্বভাবে নমনীয়তা আনুন। কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের কারণে পেটের ব্যথা হতে পারে। এই সপ্তাহে আটকে থাকা কাজের প্রতি মনোযোগ দিন। তা সম্পন্ন হবে। 

কর্কট রাশি- গণেশ বলেছেন, আপনার মতবিরোধী কিছু আপনার ক্ষতি করতে পারে। কিন্তু, আপনি আশা হারাবেন না। সমস্যা সমাধানের চেষ্টা করুন। তাড়াহুড়ো ও অতিরিক্ত উত্তেজিত হবেন না। এতে ক্ষতি হতে পারে। নিজের মধ্যে ধৈর্য ও সংযম রাখুন। যানবাহন বা সম্পত্তির জন্য ঋণের সীমা অতিক্রম করবেন না। নেচিবাচক পরিস্থিতি আপনার কাজে প্রভাব ফেলবে। গরণের কারমে আপনার খাওয়া ও দৈনিক রুটিন সম্পর্কে সচেতন হন। 

সিংহ রাশি- গণেশ বলেছেন, আপনি যদি কিছু সময়ের জন্য স্থান পরিবর্তনের পরিকল্পনা করে থাকেন তাহলে তা পুনর্বিবেচনা করুন। আপনি সফল হবেন। সন্তানদের কাছ থেকে কোনও সুসংবাদ পেতে পারেন। কখনও কখনও অতিরিক্ত চিন্তা সমস্যার কারণ হতে পারে। এই সপ্তাহে ভাইয়ের সঙ্গে সম্পর্ক মধুর হবে। কোনও কাজে স্ত্রীর পরামর্শ নিন। উপকার পাবেন। 

কন্যা রাশি- গণেশ বলছে, কঠোর পরিশ্রম ও সহযোগিতা পারিবারিক অশান্তি কাটিয়ে উঠতে সাহায্য করবে। সম্পত্তি সংক্রান্ত কোনও জটিলতা থাকলে তা কেটে যাবে। সম্পর্কের উন্নতি হবে এই সপ্তাহে। অতিরিক্ত খরচ করবেন না। আপনি যদি ব্যবসা বাড়ানোর জন্য কারও অংশীদারির পরিকল্পনা করে থাকেন, তবে সে কাজে হাত দিতে পারেন। এই সপ্তাহে স্বাস্থ্যের যত্ন নিন। 

তুলা রাশি- গণেশ বলেছে, এই সপ্তাহে আটকে থাকা কোনও কাজ হঠাৎ করে জয় করবেন। সময় আনন্দে কাটবে। অভাবী ও প্রবীণদের সেবা করুন। এটা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। বিকেলে কোনও পরিকল্পনা ব্যর্থ বলে কিছুটা উদ্বেগ বাড়বে। বাড়ির পরিবেশ মনোরম হতে পারে। হঠাৎ করে জয়েন্টের ব্যথায় ভুগতে পারেন। 

বৃশ্চিক রাশি- গণেশ বলেছেন, তাড়াহুড়ো করে কোনও কাজ করার আগে প্রতিটি স্তর ভেবে নিন। এটি আপনার অগ্রগতির নতুন উপায় বুঝতে সাহায্য করবে। প্রতিযোগিতামূলক কার্যক্রমে কারো কাছ থেকে সাহায্য পেতে শিক্ষার্থীরাও আত্মবিশ্বাস অর্জন করবেন। হঠাৎ করে খরচ শুরু হলে আর্থিক অবস্থা খারাপ হতে পারে। অনিচ্ছাকৃত রাগ এড়িয়ে চলুন। পারিবারি সুখ বজায় থাকবে। শারীরিক জটিলতা যা এতদিন ধরে চলছে, তার থেকে কিছু হলেও স্বস্তি পাবেন এই সপ্তাহে। 

ধনু রাশি- গণেশ বলছেন, কোনও আটকে থাকা সরকারি কাজ এই সপ্তাহে শেষ হতে পারে। তাই এর প্রতি আপনার পূর্ণ মনোযোগ রাখুন। আপনার স্বপ্ন ও উচ্চাকাঙ্খা পূরণের জন্য এটি শউভ সপ্তাহ। বাড়ির বড়দের সম্মান বজায় রাখুন। টাকার ক্ষেত্রে কাউকে বিশ্বাস না করে নিজেই সিদ্ধান্ত নিন। মিডিয়া ও মার্কেটিং সংক্রান্ত ব্যবসায় সফল হবেন। পরিবারে ভালো পরিবেশ বজায় থাকবে। 

মকর রাশি- গণেশ বলেছেন, আপনি গত কয়েরটি তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপনার কাজের পদ্ধতি পরিবর্তন করবেন যা আপনার পক্ষে কঠিন বলে মনে হবে। হঠাৎ হারিয়ে যাওয়া কিছু পেতে পারেন। হুট করে কোনও সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্য সম্পর্কিত পরিকল্পনা কারও কাছে প্রকাশ করবেন না। অতিরিক্ত গরমে আতঙ্ক ও অস্থিরতা দেখা দেবে। 

কুম্ভ রাশি- গণেশ বলেছেন, এই সপ্তাহে আপনার আর্থিক পরিকল্পনার জন্য আর বেশি সময় ব্যয় করুন। সময়টা অনুকূল। আপনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেন। সতেজ ও চাপমুক্ত থাকবেন। এই সপ্তাহে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। অতিরিক্ত কাজের খরচও বেড়ে যেতে পারে। পরিবারের সদস্যদের কাজ নিয়ে বেশি কথা না বলাই ভালো।

মীন রাশি- গণেশ বলছেন, এই সময় গ্রহের অবস্থান ও ভাগ্য দুটোই আপনাকে সাহায্য করবে। আপনি যদি একটি সম্পত্তি বিক্রির পরিকল্পনা করেন তাহলে তা করতে পারেন। ব্যবসায়িক কর্যকলাপ আবার শুরু হবে। অবিবাহিতদের জন্য ভালো সময়। ভালো সম্পর্ক বাড়িতে একটি সুখের পরিবেশ তৈরি করতে পারে। এই সপ্তাহে শারীরিক ও মানসিক অবসাদ দেখা দিতে পারে।

আরও পড়ুন- নিমের কাঠে কাটবে শনির দোষ, কেতুর দশা কাটবে পাতায়- জেনে নিন নিম গাছের জ্যোতিষ ব্যবহার

আরও পড়ুন- মনের মত বর পেতে কুমারী মেয়েরা পালন করতে পারেন রম্ভা তিথি, অপ্সরা পুজোর মন্ত্র রইল

আরও পড়ুন- সোমবারের অমাবস্যায় একসঙ্গে শনি জয়ন্তী ও বট সাবিত্রী ব্রত, এই ১০টি জিনিস মাথায় রাখুন