শুরু হচ্ছে শনির সাড়েসাতি, সেপ্টেম্বরেই মাথায় আকাশ ভেঙে পড়বে ৩ রাশির
শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করায় সাড়েসাতির অধীনে থাকা রাশির জাতকদের জীবনে বিশেষ প্রভাব পড়তে চলেছে। আগামী ৯ অক্টোবর পর্যন্ত এই অবস্থান মেষ, মীন এবং কুম্ভ রাশির জাতকদের জন্য আর্থিক, কর্মজীবন এবং ব্যক্তিগত ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনবে।

শনির সাড়েসাতির প্রভাব যাদের ওপর চলছে, তাদের জন্য অগস্টের শেষ থেকে আগামী সপ্তাহ বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। শাস্ত্র মতে, শনি বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে। এর ফলে তিন রাশির ওপর খারাপ প্রভাব পড়তে চলেছে। গত ২০ অগস্ট শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে।

শাস্ত্র অনুসারে, শনি আগামী ৯ অক্টোবর পর্যন্ত রেবতী নক্ষত্রে অবস্থান করবে। ফলে এই দেড় মাসের সময়কাল সাড়াসাতির আওতায় থাকা তিন রাশির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
মেষ রাশি
খরচ বাড়তে পারে মেষ রাশির। বর্তমানে শনির সাড়েসাতির প্রথম পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময় হঠাৎ করে খরচ বাড়তে পারে। এই সময় কোনও কাজ শেষ হতে প্রত্যাশার তুলনায় বেশি সময়ও লাগতে পারে। চাকরি কিংবা ব্যবসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভালো। এই সময় বিনিয়োগের জন্য ভালো দিন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ শেষ করার সুযোগ আসবে। এই সময় সব কাজে ধৈর্য রাখুন।
মীন রাশি
মীন রাশির জন্য সময়টা গুরুত্বপূর্ণ। এই সময় শনির সাড়ে সাতির মধ্যবর্তী পর্যায় চলছে। এই সময় কাজের চাপ বাড়তে পারে। এই সময় আবেগের বসে কোনও সিদ্ধান্ত নেবেন না। এই সময় চাকরি বা ব্যবসায় কোনও বিনিয়োগের আগে পরিস্থিতি বিচার করুন। এই সময় যারা পরিশ্রম করে চলেছেন, তারা ঠিক ফল পাবেন।
কুম্ভ রাশি
এই সময় কিছুটা স্বস্তি মিলতে পারে কুম্ভ রাশির জীবনে। এই সময় আর্থিক পরিস্থিতি হবে উন্নত। এই সময় পরিবার ও কর্মজীবনে মধ্যে ভারসাম্য বজায় রাখুন। এই সময় পুরনো কোনও বিবাদ সামনে আসতে পারে। আটকে থাকা কাজ এড়িয়ে না গিয়ে বা অসম্পূর্ণকাজ ফেলে না রেখে তা সম্পন্ন করুন।

