আর্থিক ও পারিবারি বিষয় ছাড়া শারীরিক দিকেও প্রভাব বিস্তার করে ৯ টি গ্রহ আমরা যে সমস্যার সম্মুখীন হই তার প্রধাণ কারণগুলি হল গ্রহের প্রভাব কুণ্ডলীতে গ্রহদোষ থাকলে, ভাগ্য তার সঙ্গ দিতে চায় না যে কোনও কাজেই তাকে ব্যর্থ হতে হয়

আর্থিক ও পারিবারি বিষয় ছাড়া শারীরিক দিকেও প্রভাব বিস্তার করে ৯ টি গ্রহ। বিভিন্ন সময় আমরা যে সমস্যার সম্মুখীন হই তার প্রধাণ কারণগুলি হল গ্রহের প্রভাব। যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে গ্রহদোষ থাকে, তা হলে ভাগ্য তার সঙ্গ দিতে চায় না। যে কোনও কাজেই তাকে ব্যর্থ হতে হয়। কিন্তু জানলে অবাক হবেন একমাত্র সহজ উপাদান জল ব্যবহার করেই আপনি নিজের ভাগ্য ফেরাতে পারেন। শাস্ত্র মতে, জেনে নিন কীভাবে সহজ পদ্ধতিতে ফেরাবেন নিজের ভাগ্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নতুন বছরে যে কোনও শুভ কাজ করার আগে বা শুভ মুহূর্তে বট গাছে জল দেওয়া উচিত। শাস্ত্র মতে, বট গাছ ভগবান বিষ্ণুর বাসস্থান এবং তার মধ্যেই সব দেবতা বাস করেন। তাই বট গাছে জল দিলে সমস্ত দেবতার কৃপাদৃষ্টি পাওয়া সম্ভব হয়।

প্রতিদিন শিবলিঙ্গে এক ঘটি জল ঢাললে প্রসন্ন হন শিব ঠাকুর। সেই কারণে তিনি ভক্তদের মনোস্কামনা পূর্ণও করেন। শিবকে প্রসন্ন করার সবথেকে সহজ উপায় এটিই। তাই নতুন বছরে সমস্যা কাটিয়ে উঠতে মেনে চলতে পারেন এই নিয়ম।

প্রতিদিন সকালে সূর্যদেব কে প্রণাম করে জল নিবেদন করলে সুফল পাওয়া যায়। কাটিয়ে উঠতে পারবেন সকল বাধা। স্নান করার পরে তামার পাত্রে জল ভরে সেই জলের মধ্যে লাল ফুল, সিঁদুর, চাল, ডাল মিশিয়ে সূর্যকে নিবেদন করুন। জল নিবেদন করার সময়ে ‘ওঁ সূর্যায় নমঃ’মন্ত্র জপ করুন।

বট গাছে জল দিলে এবং পুজো করলে সমস্ত রকম সুখ-সমৃদ্ধি লাভ করা যায়।

রোজ রাতে ঘুমনোর আগে তামার পাত্রে এক ঘটি জল মাথার কাছে রেখে দিন। সকালে উঠে ঘটটি সাতবার নিজের মাথার কাছে ধরুন। পরে জলটি কোনও কাঁটাওয়ালা গাছে ঢেলে দিন। 

প্রতিদিন ভোরে উঠে স্নান করে তামার ঘটিতে করে শিবলিঙ্গে জল ঢালা উচিত। জল ঢালার সময়ে ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র পাঠ করা উচিত। নিয়মিত এই পদ্ধতি মেনে চললে খারাপ নজর থেকে রক্ষা পাওয়া যায়।