বছরের চতুর্থ মাস এপ্রিল এই মাসেই শুরু হয় বাংলার নতুন একটি বছর রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ এপ্রিল মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। এই রাশির জাতক-জাতিকাদের অন্যায়ের বিরুদ্ধে কোনও রকম আপোস এরা একেবারেই পছন্দ করেন না। এদের জীবনে প্রচুর বাধা বিপত্তি থাকলেও এরা পরবর্তী সময়ে সুখ ভোগ করে। এরা অত্যন্ত ধর্ম পরায়ণ। তবে অনেক সময় গ্রহদোষের ফলে এদের বিপথে চালিত হতে দেখা যায়। তবে জেনে নেওয়া যাক বছরের চতুর্থতম মাস এপ্রিল, কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- রবিবার ৫ রাশির ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে, দেখে নিন আপনার রাশিফল

এপ্রিল মাসে কুম্ভ রাশির নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। নিজের সুপ্ত অহংবোধ অবশ্যই ত্যাগ করুন। সময়ের কাজ সময়ে না করার জন্য ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। এই মাসে কোনও কারণে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। গুরুজনের শারীরিক সমস্যার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রচুর উদ্যোগ থাকলেও পারিপার্শ্বিক চাপের ফলে কাজে ব্যাঘাত ঘটবে। 

আরও পড়ুন- রাশি পরিবর্তন করেছে বুধ, জেনে নিন কোন রাশির উপর পড়বে এর প্রভাব

বন্ধুর প্রতি বেশি উদারতার ফলে বিপদে পরতে হতে পারে। সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যয় বৃদ্ধি পাবে। মাসের শেষের দিকে মানসিক উদ্বেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। বিশ্বস্ত মানুষদের থেকে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে। আয়ের পরিমান হঠাৎ করেই বৃদ্ধি পেতে পারে। লেখকদের জন্য এই সময়টি খুব শুভ।