বছরের চতুর্থ মাস এপ্রিল এই মাসেই শুরু হয় বাংলার নতুন একটি বছর রাশিচক্রের প্রথম রাশি মেষ এপ্রিল মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

রাশিচক্রের প্রথম রাশি মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। পরিস্থিতি প্রতিকূল হলে এরা উগ্রও হয়ে যায়। এরা কায়িক পরিশ্রমের থেকে কূটনৈতিক বুদ্ধি সবথেকে বেশি। এরা খুব তোষামোদ প্রিয় মানুষ। এরা অত্যন্ত বন্ধুবৎসল। এরা যে কোনও বিষয়ে নেতৃত্ব করতে খুব পছন্দ করেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- মঙ্গলবারে ৪ রাশির নতুন সম্পর্ক স্থাপনের যোগ রয়েছে, দেখে নিন আপনার রাশিফল 

এই রাশির জাতক-জাতিকারদের নেতৃত্ব পছন্দ, তবে তাঁদের নেতৃত্ব কেউ অস্বীকার করলে এরা তা মেনে নিতে পারে না। যে কোনও পরিস্থিতি এদের মনের মতো হবে এটাই এদের আশা থাকে। তবে জেনে নেওয়া যাক বছরের চতুর্থতম মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে। এপ্রিল মাসে মেষ রাশির অর্থহানির আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের এই মাসে পড়াশুনোর মনযোগ বৃদ্ধ পাবে। এই মাসে কোনও বিষয়ে অর্থ বিনিয়োগ করার আগে ভালো ভাবে চিন্তা-ভাবনা করে তবে বিনিয়োগ করুন। 

আরও পড়ুন- বিবাহিত জীবনের যাবতীয় সমস্যা রাখবে দূর, কাজে লাগান ফেং শুই-এর অব্যর্থ ৬ টোটকা 

বাড়িতে নতুন অতিথি আগমণের খবর পাবেন। কোনও ভুল কাজের জন্য সম্মানহানি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রণয় সম্পর্কে বিরহ যোগ রয়েছে। উচ্চপদস্থ কোনও ব্যক্তির দ্বারা কাজে উন্নতির যোগ রয়েছে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ কর্মের জন্য আলোচনা হতে পারে। ব্যবসায় জন্য শত্রুর জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে। এই মাসে অপরের চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে।