বছরের প্রথম মাস জানুয়ারি এই মাস দিয়েই শুরু হয় নতুন একটি বছর রাশিচক্রের দশম রাশি কুম্ভ জানুয়ারি মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে  

ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারি। নতুন বছরের সূচণা শুরু হয় এই মাসের থেকেই। এই মাসে মোট ৩১ দিন। উত্তর গোলার্ধের শীতলতম মাস এটি, আর দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস। অধিবর্ষ না হলে যে বার দিয়ে জানুয়ারি শুরু হয়, সে বার দিয়েই অক্টোবর শুরু হয়। আর অধিবর্ষ হলে জানুয়ারি, এপ্রিল ও জুলাই একই দিনে শুরু হয়। রাশিচক্রের দশম রাশি কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- মকর বা পৌষ সংক্রান্তিতে আজ কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে জেনে নিন

অন্যায়ের বিরুদ্ধে কোনও রকম আপোস এরা একেবারেই পছন্দ করেন না এরা। তবে অনেক সময় গ্রহদোষের ফলে এদের বিপথে চালিত হতে দেখা যায়। এই রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রচুর বাধা বিপত্তি থাকলেও এরা পরবর্তী সময়ে সুখ ভোগ করে। এরা অত্যন্ত ধর্ম পরায়ণ। তবে জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস কুম্ভ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- জেনে নিন কোন পুজোয় কোন ফুল ব্যবহার করবেন, মনের সকল ইচ্ছে হবে পূরণ

জানুয়ারি মাসে কুম্ভ রাশির এই মাসে ব্যবসার বিষয়ে ভাল ফল পাবেন। গুরুজনের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আসতে চলেছে। সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যয় বৃদ্ধি পাবে। আয়ের পরিমান হঠাৎ করেই বৃদ্ধি পেতে পারে। কাছের মানুষদের থেকে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও জটিল চিন্তার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। প্রচুর উদ্যোগ থাকলেও পারিপার্শ্বিক চাপের ফলে কাজে ব্যাঘাত ঘটবে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে।