শনিকে কর্মফল ও ন্যায়ের দেবতা হিসেবে গণ্য করা হয়। শনিদেব নির্দিষ্ট কিছু রাশির ওপর সর্বদা প্রসন্ন থাকেন, যার ফলে সেই সব রাশির জাতক-জাতিকাদের জীবনে জটিলতা কম আসে। এই তালিকায় রয়েছে বৃষ, তুলা, মকর, কুম্ভ এবং ধনু রাশি, যারা শনির বিশেষ কৃপা লাভ করে থাকে।

জ্যোতিষ শাস্ত্রে শনিদেবকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়ে থাকে। শনিকে কর্মফল ও ন্যায়ের দেবতা মনে করা হয়। শনিদেব কিছু রাশির ওপর সব সময় প্রসন্ন থাকেন। এদের জীবনে জটিলতা কম দেখা দেয়। দেখে নিন তালিকায় কে কে। দেখে নিন কাদের ওপর কখনও ক্ষুদ্ধ হন না শনিদেব। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বৃষ রাশি

শুক্র গ্রহের রাশি বৃষের শনিদেবের অপার কৃপা রয়েছে। বৃষ রাশির জাতকদের ওপর শনির অশুভ প্রভাব খুবই কম পড়ে। শনি দেবের কৃপায় এরা সুখ ও সমৃদ্ধি লাভ করেন। জাগতিক সব ধরনের সুবিধা পান এরা। শনি দেবের কৃপায় জীবন ভালোভাবে কাটে বৃষ রাশির জাতক জাতিকার। 

তুলা রাশি

তুলা রাশি শনিদেবের প্রিয় রাশি। এদের জীবনে ভারসাম্য ও ন্যায় দুটো সমান পরিমাণে থাকে। এরা পরিশ্রমী হন। এরা উদার মানসিকতার হন। এদের ওপর সব সময় প্রসন্ন থাকেন শনিদেব। এমনই আছে শাস্ত্রে। ত 

কুম্ভ রাশি

শনিদেব কুম্ভ রাশিরও অধিপতি। এই রাশির জাতকদের ওপর শনির প্রকোপ কম পড়ে। শনিদেবের বিশেষ কৃপা থাকে এদের ওপর। এই কারণে কুম্ভ রাশির জাতকদের আর্থিক সমস্যা থাকে না কোনও দিন। এবার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন।

মকর রাশি 

এই রাশির স্বামী স্বয়ং শনিদেব। মকর রাশি শনির প্রিয় রাশিদের মধ্যে একটি মকর রাশির ওপরও শনির কৃপা সব সময় থাকে। মকর রাশির জাতকেরা স্বভাবে খুব পরিশ্রমী হন। এদের জীবনে ধন-দৌলত ও মান সম্মান ও সফলতা প্রাপ্তি হয়ে থাকে।

ধনু রাশি

গুরুর রাশি ধনু শনিদেবের খুবই প্রিয়। শনিদেব এই রাশির ওপর নিজের কৃপা দিয়ে থাকেন। এই রাশিতে সাড়েসাতি ও ঢাইয়া চললেও এই রাশিদের শনি বিশেষ কষ্ট দেন না।