Trigrahi Yog: মীন রাশিতে ত্রিগ্রহী যোগ, ৪ রাশির কপালে মহাবিপদ, হতে পারে বড় ক্ষতি
১০ এপ্রিল বুধ মীন রাশিতে প্রবেশ করলে তৈরি হবে ত্রিগ্রহী যোগ। এর ফলে ৪ রাশির জাতকদের সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা। এমনকি দুর্ঘটনার মুখেও পড়তে পারেন তাঁরা।
15

Image Credit : Getty
ত্রিগ্রহী যোগের রাশিফল
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যখনই কোনও একটি রাশিতে তিনটি গ্রহ একসঙ্গে আসে, তখন ত্রিগ্রহী যোগ তৈরি হয়। এই তিনটি গ্রহ রাশিগুলির উপর মিলিতভাবে প্রভাব ফেলে। ১০ এপ্রিল বুধ মীন রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে আগে থেকেই শনি ও মঙ্গল রয়েছে। শনি-মঙ্গলের মিলনে এমনিতেই বিস্ফোরক যোগ তৈরি হয়ে আছে। এবার বুধও প্রবেশ করায় ৪ রাশির জাতকদের ক্ষতি হতে পারে।
25
Image Credit : Getty
বৃষ রাশির অর্থহানির আশঙ্কা
মীন রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি হওয়ায় বৃষ রাশির জাতকদের বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। তাঁদের ব্যাঙ্ক ব্যালেন্স দ্রুত কমতে পারে। যদি নতুন কোনও কাজ শুরু করার কথা ভাবেন, তবে সেই চিন্তা ছেড়ে দিন। অন্যের কথায় এসে ভুল করেও কোনও সিদ্ধান্ত নেবেন না, নাহলে পরে পস্তাতে হবে। চাকরি বা ব্যবসার অবস্থাও আগের থেকে খারাপ হতে পারে।
35
Image Credit : Getty
কর্কট রাশির জাতকদের সাবধান!
এই রাশির জাতকদের গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে। তাঁরা যেন কোনও ঝুঁকিপূর্ণ কাজ না করেন, নাহলে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। যাঁরা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত, তাঁদের এই সময়ে বিনিয়োগ করা থেকে বিরত থাকা উচিত। কোর্ট-কাছারির মামলা আরও জটিল হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে।
45
Image Credit : Getty
তুলা রাশির জন্য দুঃসংবাদ
এই রাশির জাতকরা কোনও খারাপ খবর পেতে পারেন, যা তাঁদের টেনশন আরও বাড়িয়ে দেবে। অনিচ্ছা সত্ত্বেও চাকরিতে কিছু কাজ করতে হতে পারে। যাঁরা দীর্ঘ যাত্রায় যাওয়ার কথা ভাবছেন, তাঁদের এই সময়ে একটু সতর্ক থাকা দরকার। খাওয়া-দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখুন, নাহলে পেটের রোগ ভোগাতে পারে।
55
Image Credit : Getty
কুম্ভ রাশির ভাগ্য বিগড়াতে পারে
এই রাশির জাতকদের তৈরি কাজ বিগড়ে যেতে পারে। তাঁরা নতুন কাজ শুরু করবেন না। সম্পত্তি সংক্রান্ত ডিলও আপাতত স্থগিত রাখুন। স্বামী-স্ত্রীর মধ্যে তৃতীয় কেউ আসতে পারে, যার ফলে তাঁদের মধ্যে দূরত্ব বাড়তে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দৌড়ঝাঁপ করতে হতে পারে। কোনও মানসিক চিন্তা আপনাকে ভেতর থেকে কষ্ট দেবে।
Disclaimer
এই প্রতিবেদনে থাকা তথ্য ধর্মগ্রন্থ, বিভিন্ন বিশেষজ্ঞ এবং জ্যোতিষীদের থেকে নেওয়া হয়েছে। আমরা শুধু এই তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। পাঠকরা এই তথ্যগুলিকে শুধুমাত্র তথ্য হিসেবেই গণ্য করুন।
Disclaimer
এই প্রতিবেদনে থাকা তথ্য ধর্মগ্রন্থ, বিভিন্ন বিশেষজ্ঞ এবং জ্যোতিষীদের থেকে নেওয়া হয়েছে। আমরা শুধু এই তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। পাঠকরা এই তথ্যগুলিকে শুধুমাত্র তথ্য হিসেবেই গণ্য করুন।
Astrology News (জ্যোতিষ সংবাদ): Get Latest Astrology Tips in Bengali, Kundali Matching, Palm Reading, Numerology, Tarrot cards & Astrology Prediction at Asianet News Bangla.
Latest Videos

