১২ এপ্রিল রাহু মঙ্গল থেকে মেষ রাশিতে প্রবেশ করেছেন। আর কেতু তুলা রাশি থেকে শুক্রতে প্রবেশ করেছেন। এই দুটি গ্রহের অবস্থান আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ৩০ অক্টোবর পর্যন্ত বদলাবে না। তাই এই সময়কালটিতে তিন তিন রাশির জাতক ও জাতিকাদের জন্য সুসময় আসবে বলেও মনে করছেন জ্যোতিষীরা

হিন্দু পুরাণ অনুসারে রাহু ও কেতু অসুর ছিল। আর জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দুটি গ্রহ সর্বদাই বিপরীত দিকে চলে। মূলত মানুষতে বিড়ম্বনায় ফেলে। ধন হরন করে। জীবনে অশুভ শক্তির প্রভাব বলে আনে। কিন্তু এই দুটি গ্রহের বর্তমান অবস্থান বেশ কিছু পরিবর্তন আনবে তিন রাশির জীবনে। তাঁদের জীবনে শুভ দিন আসবে বলেও মনে করছেন জ্যোতিষীরা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

গত ১২ এপ্রিল রাহু মঙ্গল থেকে মেষ রাশিতে প্রবেশ করেছেন। আর কেতু তুলা রাশি থেকে শুক্রতে প্রবেশ করেছেন। এই দুটি গ্রহের অবস্থান আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ৩০ অক্টোবর পর্যন্ত বদলাবে না। তাই এই সময়কালটিতে তিন তিন রাশির জাতক ও জাতিকাদের জন্য সুসময় আসবে বলেও মনে করছেন জ্যোতিষীরা। রাশিগুলি হলঃ 

মিথুন রাশি- অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। সমাজে একটি আলাদা পরিচয় তৈরি করতে পারেবন। কর্মক্ষেত্রে আপনার দুর্দান্ত প্রভাব বিস্তার হবে। আপনার কাজের উৎসাহিত হবে অনেকে। একাধিক মাধ্যমে অর্থ আসবে আপনার হাতে। সামগ্রিক ভাবে অনুকূল সময় চলছে আপনার। 

বিশ্চিক রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের সময়ে আর্থিক অবস্থা ভাল থাকবে। তাদের অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। ভাগ্য সহায় থাকায় কোনও সমস্যা হবে না। ভাগ্য আপনাকে সাহায্য করবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। কাঙ্খিত চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

ধনু রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের ওপর আগামী দিনগুলিতে শুভ দৃষ্টি থাকবে রাহু ও কেতুর। কর্মজীবনে সাফল্য আসবে। বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। ব্যবসায়িকদের জন্য ভালো সময় যাচ্ছে। একাধিক মাধ্যম থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।