Affordable Bikes in India: এই বাইকটি ১২৫সিসি সেগমেন্টে একটি অত্যন্ত নির্ভরযোগ্য কমিউটার টু-হুইলার বলা যেতে পারে। যারা ভালো মাইলেজ এবং কম রক্ষণাবেক্ষণের খরচ খোঁজ করছেন, তাদের জন্য এটি দারুণ একটি অপশন হতে পারে। বাইকটিতে রয়েছে ১২৩.৯৪সিসির ইঞ্জিন, ৫-স্পিড গিয়ারবক্স, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং CBS-এর মতো আধুনিক ফিচার।

Affordable Bikes in India: ১২৫সিসি সেগমেন্টে এটি সেরা মডেল। নিঃসন্দেহে অবিশ্বাস্য কম দামে দুর্দান্ত মাইলেজ (Affordable Bikes in India)। কার্যত, বাজার কাঁপানো বাইক এটি। Honda Shine 125 বহু বছর ধরেই একটি নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী বাইক হিসেবে পরিচিত। মূলত, যারা প্রতিদিন অফিস বা শহরে যাতায়াত করেন, তাদের কথা মাথায় রেখেই এই বাইকটি তৈরি করা হয়েছে (low cost bike in india)।

মডেলটির প্রধান আকর্ষণ হল, দুর্দান্ত মাইলেজ, আরামদায়ক রাইডিং এবং কম রক্ষণাবেক্ষণের খরচ। শক্তিশালী বিল্ড কোয়ালিটি এবং স্মুথ ইঞ্জিনের কারণে মধ্যবিত্ত গ্রাহকদের মধ্যে এটি ব্যাপক জনপ্রিয়।

ইঞ্জিন এবং পারফরম্যান্স কেমন?

এই বাইকটিতে রয়েছে ১২৩.৯৪সিসির এয়ার-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার PGM-FI ইঞ্জিন। এটি BS-VI নিয়ম মেনে চলে, OBD2B সাপোর্টেড এবং E20 জ্বালানিতেও চলতে পারে। ইঞ্জিনটি ৭,৫০০ rpm-এ প্রায় ১০.৫৯ bhp পাওয়ার এবং ৬,০০০ rpm-এ ১১ Nm টর্ক তৈরি করতে সক্ষম। 

সেইসঙ্গে, ৫-স্পিড গিয়ারবক্সও আছে। যা মসৃণ রাইডিংকে নিশ্চিত করে। শহরের রাস্তায় চালানোর জন্য বাইকটির অ্যাক্সিলারেশন বেশ ভালো এবং এটি প্রায় ১০২ কিমি/ঘণ্টা পর্যন্ত, স্পিড তুলতে পারে। কম ভাইব্রেশন এবং ভালো রিফাইনমেন্টের দরুণ প্রতিদিনের ব্যবহারের জন্য এটি খুবই আরামদায়ক।

মাইলেজ এবং ফুয়েল ট্যাঙ্ক

এই বাইকটির মাইলেজও বেশ আকর্ষণীয়। ARAI অনুযায়ী, মডেলটির ফুয়েল এফিসিয়েন্সি প্রায় ৫৫ কিমি প্রতি লিটার। এটিতে ১০.৫ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। যার ফলে, একবার ট্যাঙ্ক ভর্তি করলে প্রায় ৫০০-৫৫০ কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়। এছাড়াও এটিতে একটি আইডলিং স্টপ সিস্টেম রয়েছে। যা ট্র্যাফিকে দাঁড়ালে বাইকটিকে নিজে থেকেই স্টার্ট বন্ধ করে দেয় এবং জ্বালানি সাশ্রয় করতে সাহায্য করে।

ফিচার এবং সুরক্ষা

নতুন Honda Shine 125-এ একাধিক আধুনিক ফিচার দেওয়া হয়েছে। এটিতে একটি সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। যেখানে রিয়েল-টাইম মাইলেজ, ডিস্টেন্স-টু-এম্পটি এবং সার্ভিস রিমাইন্ডারের মতো তথ্য দেখা যায়। পাশাপাশি মডেলটিতে একটি ১৫W USB-C চার্জিং পোর্ট রয়েছে, যা রাইডিংয়ের সময় ফোন চার্জ করার সুবিধা দেয়।

সুরক্ষার জন্য, এতে CBS (কম্বি ব্রেক সিস্টেম), ইকুলাইজার, সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ এবং ২৪০এমএম ফ্রন্ট ডিস্ক ব্রেক রয়েছে। ড্রাম ভ্যারিয়েন্টে ১৩০এমএম ফ্রন্ট ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। প্রিমিয়াম ক্রোম ফিনিশ, চওড়া টায়ার (৮০/১০০-১৮) এবং ১৬২এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাইকের স্টাইলিং এবং হ্যান্ডলিং আরও উন্নত করে।

দাম এবং ভ্যারিয়েন্ট

Honda Shine 125-এর এক্স-শোরুম দাম ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টের জন্য প্রায় ৮০,৮৫২ টাকা থেকে শুরু। ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টের দাম প্রায় ৮৫,২১১ টাকা। RTO, ইন্স্যুরেন্স এবং অন্যান্য চার্জ মিলিয়ে অন-রোড দাম ৯৪,০০০ টাকা থেকে ৯৯,০০০ টাকার মধ্যে হতে পারে। এই সেগমেন্টে এটি Hero Super Splendor এবং TVS Raider 125-এর মতো জনপ্রিয় বাইকের সঙ্গে ভালো প্রতিযোগিতা করতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।