MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Krishna Janmashtami Wishes
TN DA Hike
SSC CASE
Janmashtami 2026 Date
Annapurna Bhandar
Krishna Janmashtami Wishes in Bengali
8th Pay Commission
West Bengal DA Date
How to Remove Ink Stains from School Uniforms?
Philips Smartphone
West Bengal Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Auto
  • Mileage Bikes: পেট্রোলের দাম বাড়ুক, চিন্তা নেই! সেরা মাইলেজ দেওয়া 100cc বাইক দেখে নিন

Mileage Bikes: পেট্রোলের দাম বাড়ুক, চিন্তা নেই! সেরা মাইলেজ দেওয়া 100cc বাইক দেখে নিন

পেট্রোলের দাম আকাশছোঁয়া। অফিসযাত্রী থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবার, সকলেরই পকেটে টান পড়ছে। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন Zomato বা Rapido-র মতো ডেলিভারি সার্ভিসের কর্মীরা। এই সমস্যার সমাধান হতে পারে বেশি মাইলেজ দেওয়া 100cc বাইক।

2 Min read
Author : Parna Sengupta
Published : Apr 27 2026, 06:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
১০০ সিসি বাইক কেন সেরা?
Image Credit : Gemini AI

১০০ সিসি বাইক কেন সেরা?

১০০ সিসি বাইক মানেই দারুণ মাইলেজ। ইঞ্জিনের ক্ষমতা কম হলেও, রোজকার কাজের জন্য যথেষ্ট শক্তি পাওয়া যায়। এই বাইকগুলো প্রতি লিটার পেট্রোলে প্রায় ৬৫ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। তাই যারা প্রতিদিন অফিস, কলেজ বা ছোটখাটো কাজের জন্য যাতায়াত করেন, তাদের জন্য এটি খুব কাজের। এছাড়াও, এর রক্ষণাবেক্ষণের খরচও কম হওয়ায় দীর্ঘমেয়াদে পকেটে চাপ পড়ে না।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
TVS রেডিয়ন
Image Credit : Google

TVS রেডিয়ন

TVS রেডিয়ন বাইকটি তার মজবুত গঠন এবং মেটাল পার্টসের জন্য পরিচিত। ডিজাইন সাদামাটা হলেও, পারফরম্যান্স বেশ শক্তিশালী। দিল্লিতে এই বাইকের এক্স-শোরুম দাম প্রায় ৫৫,৪০০ টাকা। RTO ও ইনস্যুরেন্স মিলিয়ে অন-রোড দাম পড়ে প্রায় ৬৪,৩২৩ টাকা। চালানোর খরচ কম হওয়ায় অনেকেই প্রতিদিনের যাতায়াতের জন্য এই বাইকটি বেছে নেন।

Related Articles

Related image1
Best 110CC Bike: দামে কম, মাইলেজও বেশি, এই ১১০ সিসি-র বাইকগুলো সবচেয়ে সেরা
Related image2
Bikes Under 2 Lakh: দাম ২ লাখ টাকার কম, এই ৫টি ৩৫০সিসি-র বাইক মাইলেজ ও স্টাইলের দিক থেকে সেরা
36
হিরো স্প্লেন্ডার প্লাস
Image Credit : stockPhoto

হিরো স্প্লেন্ডার প্লাস

হিরো স্প্লেন্ডার প্লাস ভারতের অন্যতম বিশ্বস্ত একটি বাইক। এটি প্রতি লিটারে প্রায় ৭০ কিলোমিটার মাইলেজ দেয়। এর এক্স-শোরুম দাম ৭৬,১৭৭ টাকা এবং অন-রোড দাম প্রায় ৯০,৮৭৩ টাকা। সহজ ডিজাইন, ভালো পারফরম্যান্স এবং কম সমস্যা হওয়ার কারণে অনেকের কাছেই এটি প্রথম পছন্দ।
46
হিরো এইচএফ ডিলাক্স
Image Credit : Google

হিরো এইচএফ ডিলাক্স

হিরো এইচএফ ডিলাক্স কম দামে ভালো মাইলেজ দেওয়া একটি বাইক হিসেবে পরিচিত। দিল্লিতে এর এক্স-শোরুম দাম প্রায় ৫৮,৮৭৭ টাকা এবং অন-রোড দাম প্রায় ৬৯,৮২৫ টাকা। এই বাইকটিও প্রতি লিটারে প্রায় ৭০ কিলোমিটার মাইলেজ দেয়। যারা প্রতিদিন বাইক ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি সহজ এবং নির্ভরযোগ্য বিকল্প।
56
বাজাজ প্লাটিনা
Image Credit : stockPhoto

বাজাজ প্লাটিনা

বাজাজ প্লাটিনা বাইকটি আরাম এবং মাইলেজ, দুটোর জন্যই বিখ্যাত। বাস্তবে এই বাইকটি প্রতি লিটারে প্রায় ৭২ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। এর অন-রোড দাম প্রায় ৮৫,০০০ টাকা। এর নরম সাসপেনশনের কারণে দীর্ঘক্ষণ চালালেও ক্লান্তি কম লাগে।
66
রক্ষণাবেক্ষণের খরচ কম
Image Credit : stockPhoto

রক্ষণাবেক্ষণের খরচ কম

১০০ সিসি বাইকের ইঞ্জিনগুলো সাধারণত সহজ এবং মজবুত ডিজাইনের হয়। তাই এগুলিতে সমস্যা কম হয়। ছোটখাটো কোনো সমস্যা হলেও সহজেই মেরামত করা যায়। এর যন্ত্রাংশও বেশ সস্তা এবং সহজেই পাওয়া যায়। এই কারণেই এই বাইকগুলো কম খরচে দীর্ঘদিন চালানো সম্ভব।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
অটো

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tata Curvv EV: পুজোর আগে টাটার চমক, Curvv EV-তে মিলছে ৩.৩৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়!
Recommended image2
Simple Wave: একবার চার্জ দিলেই মাইলেজ দেবে ২৪৩ কিমি এবং ৭০ লিটার স্টোরেজ! নতুন ফ্যামিলি স্কুটারের দাম কত?
Recommended image3
আরও মজবুত বডি, উন্নত নিরাপত্তা, গাড়ির নতুন ক্র্যাশ টেস্টের নিয়ম আগামী বছর থেকে কার্যকর
Recommended image4
Mahindra Thar: নতুন লুকে আসছে মাহিন্দ্রা থার, কী কী ফিচার থাকছে? মাহিন্দ্রার বড় পরিকল্পনা
Recommended image5
Cheapest Cars in India: মাত্র ৩.৫০ লাখে চার চাকা! উন্নত মাইলেজ এবং এত কম দাম? সেরা পাঁচটি মডেল
Related Stories
Recommended image1
Best 110CC Bike: দামে কম, মাইলেজও বেশি, এই ১১০ সিসি-র বাইকগুলো সবচেয়ে সেরা
Recommended image2
Bikes Under 2 Lakh: দাম ২ লাখ টাকার কম, এই ৫টি ৩৫০সিসি-র বাইক মাইলেজ ও স্টাইলের দিক থেকে সেরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved