- Home
- Auto
- Cheapest Cars in India: মাত্র ৩.৫০ লাখে চার চাকা! উন্নত মাইলেজ এবং এত কম দাম? সেরা পাঁচটি মডেল
Cheapest Cars in India: মাত্র ৩.৫০ লাখে চার চাকা! উন্নত মাইলেজ এবং এত কম দাম? সেরা পাঁচটি মডেল
Cheapest Cars in India: সাধ্যের মধ্যেই হবে স্বপ্নপূরণ। মাত্র ৩.৫০ লাখে চার চাকা! উন্নত মাইলেজ এবং এত কম দাম? জেনে নিন দেশের সেরা পাঁচটি মডেল কোনগুলি?

মারুতি সুজুকি এস-প্রেসো (Maruti Suzuki S-Presso)
মারুতি সুজুকি এস-প্রেসোর এক্স-শোরুম দাম ৩.৫০ লক্ষ টাকা। পেট্রোল এবং সিএনজি, দুটি ভার্সনেই পাওয়া যায়। হ্যাচব্যাক গাড়িটির মাইলেজ ২৪.১২-২৫.৩০ কিমি/লি (পেট্রোল) এবং ৩২.৭৩ কিমি/কেজি (সিএনজি)।

এক্স-শোরুম দাম ৩.৭০ লক্ষ টাকা
মারুতি সুজুকি অল্টোকে ১০-এর (Maruti Suzuki Alto K10) এক্স-শোরুম দাম ৩.৭০ লক্ষ টাকা। পেট্রোল এবং সিএনজি, দুটি ভার্সনেই পাওয়া যায়। হ্যাচব্যাক মডেলটির মাইলেজ ২৪.৩৯-২৪.৯০ কিমি/লি (পেট্রোল) এবং ৩৩.৪০-৩৩.৮৫ কিমি/কেজি (সিএনজি)।
রেনল্ট কুইড (Renault Kwid)
রেনল্ট কুইডের এক্স-শোরুম দাম ৪.৩০ লক্ষ টাকা থেকে শুরু। পেট্রোল হ্যাচব্যাকমডেলটি ২২ কিমি/লি (পেট্রোল) এবং ২৬.৪৯ কিমি/কেজি (সিএনজি) মাইলেজ দেয়।
TVS iQube: নতুন রঙে স্পেশ্যাল এডিশন, ১৪৫ কিমি রেঞ্জ! ১০ লাখ স্কুটার বিক্রির সেলিব্রেশন TVS-এর
টাটা টিয়াগো (Tata Tiago)
টাটা টিয়াগোর এক্স-শোরুম দাম ৪.৫৭ লক্ষ টাকা। পেট্রোল, সিএনজি হ্যাচব্যাক ২০ কিমি/লি (পেট্রোল) এবং ২৭.২৮ কিমি/কেজি (সিএনজি) মাইলেজ দিতে সক্ষম।
মারুতি সুজুকি সেলেরিও (Maruti Suzuki Celerio)
মারুতি সুজুকি সেলেরিওর এক্স-শোরুম দাম ৪.৭০ লাখ টাকা থেকে শুরু। পেট্রোল, সিএনজি হ্যাচব্যাক ২৪.৯৭-২৬.৬৮ কিমি/লি (পেট্রোল) এবং ৩৪.৪৩ কিমি/কেজি (সিএনজি) মাইলেজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

