Comfortable Bikes: বয়স্ক বাবা-মা কিংবা পরিবার! চড়ে আরাম, সেরা ৫টি বাইক কোনগুলি?
Comfortable Bikes: বয়স্ক বাবা-মা এবং পরিবারের সদস্যদের নিয়ে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানোর জন্য সেরা ৫টি ভারতীয় বাইক। আরামদায়ক সিট, দারুণ সাসপেনশন এবং ব্যাকরেস্ট সুবিধা পেতে এই বাইকগুলোর দিকে নজর রাখতে পারেন।
16

Image Credit : Gemini
বয়স্কদের জন্য আরামদায়ক বাইক
পেছনের আরোহীর স্বাচ্ছন্দ্য বজায় রাখতে গেলে চওড়া সিট, শক্ত গ্র্যাব রেল এবং নরম সাসপেনশন খুব গুরুত্বপূর্ণ। চলুন দেখে নিই ভারতীয় বাজারের সেরা ৫টি বিকল্প।
Add Asianetnews Bangla as a Preferred Source

26
Image Credit : X
হোন্ডা ইউনিকর্ন (Honda Unicorn)
শুরুতেই দাম ১.১৫ লাখ টাকা (এক্স-শোরুম)। এতে রয়েছে লম্বা ও ফ্ল্যাট একক সিট। আরামদায়ক ফুটপেগ ও নরম সাসপেনশন থাকায় খারাপ রাস্তার ঝাঁকুনি পেছনের আরোহীর গায়ে লাগে না।
36
Image Credit : X
টিভিএস রোনিন (TVS Ronin)
শুরুতেই দাম ১.৩০ লাখ টাকা (এক্স-শোরুম)। এর স্মুথ ইঞ্জিন আর আরামদায়ক রাইডিং পজিশন যাতায়াত সহজ করে দেয়। এক্সসেসরি হিসেবে ব্যাকরেস্ট লাগানোর সুযোগ থাকায় বয়স্করা হেলান দিয়ে আরামে বসতে পারেন।
46
Image Credit : X
রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ (Royal Enfield Bullet 350)
শুরুতেই দাম ১.৬৭ লাখ টাকা (এক্স-শোরুম)। সোজা হয়ে বসার সিটিং পজিশন এবং কম সিট হাইটের কারণে প্রবীণরা সহজে ওঠানামা করতে পারেন। তবে বাইকের ওজন বেশি হওয়ায় ভিড়ের মধ্যে ব্যালেন্স রাখা জরুরি।
56
Image Credit : X
হোন্ডা হাইনেস CB350 (Honda H’ness CB350)
শুরুতেই দাম ১.৯৩ লাখ টাকা (এক্স-শোরুম)। এই বাইকের ইঞ্জিন ভীষণ স্মুথ, কোনো ভাইব্রেশন বা ঝাকুনি অনুভব হয় না। প্রশস্ত সিট ও দারুণ সাসপেনশন বয়স্কদের শান্ত ও আরামদায়ক সফর উপহার দেয়।
66
Image Credit : X
জাওয়া ৪২ এফজে (Jawa 42 FJ)
শুরুতেই দাম ২.১৫ লাখ টাকা (এক্স-শোরুম)। এর রাইডিং পজিশন বেশ আরামদায়ক। তবে বয়স্কদের নিয়ে ঘোরার জন্য এতে আলাদা ব্যাকরেস্ট লাগানো এবং পেছনের সাসপেনশন কিছুটা সফট করে নেওয়া ভালো।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

