MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Auto
  • Licence Free Scooter: লাইসেন্স এবং রেজিস্ট্রেশন ছাড়াই চালান ই-স্কুটার! দাম মাত্র ৫০ হাজার টাকা?

Licence Free Scooter: লাইসেন্স এবং রেজিস্ট্রেশন ছাড়াই চালান ই-স্কুটার! দাম মাত্র ৫০ হাজার টাকা?

Licence Free Scooter: লাইসেন্স এবং রেজিস্ট্রেশন ছাড়াই নিশ্চিন্তে চালানো যাবে EOX E2 ইলেকট্রিক স্কুটার। একবার চার্জ দিলেই এটি ৬০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আসুন এই ই-স্কুটারটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

2 Min read
Author : Subhankar Das
Published : Nov 07 2026, 01:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
লাইসেন্স এবং রেজিস্ট্রেশন ছাড়াই চলবে ই স্কুটার
Image Credit : Google

লাইসেন্স এবং রেজিস্ট্রেশন ছাড়াই চলবে ই-স্কুটার

যারা কম দামে ই-স্কুটার কিনতে চান, তাদের জন্য দারুণ অপশন হতে পারে EOX-এর E2 মডেল। মডেলটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিমি। তাই এই স্কুটার চালাতে কোনও ড্রাইভিং লাইসেন্স বা RTO রেজিস্ট্রেশন লাগে না। শহরের রাস্তায় ছোটখাটো যাতায়াতের জন্য ছোট আকারেই এটি তৈরি করা হয়েছে। ইকো, স্পোর্ট ও হাই- এই তিনটি রাইডিং মোড রয়েছে এতে। পাঁচটি রঙে পাওয়া যায় এই স্কুটার। সঙ্গে একটি চার্জারও দেওয়া হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
একবার চার্জ দিলে ছুটবে ৬০ কিমি
Image Credit : Google

একবার চার্জ দিলে ছুটবে ৬০ কিমি

এই স্কুটারে রয়েছে লিথিয়াম ব্যাটারি, যা সহজেই খুলে নেওয়া যায়। একবার ফুল চার্জ হতে সময় লাগে ৪ থেকে ৬ ঘণ্টা। কোম্পানির দাবি, ফুল চার্জে এটি সর্বাধিক ৬০ কিমি পর্যন্ত রেঞ্জ দেয়। যাঁরা ফ্ল্যাটে থাকেন, তাঁদের জন্য এই রিমুভেবল ব্যাটারি খুব সুবিধার। কারণ পার্কিংয়ে না গিয়ে বাড়িতে বসেই ব্যাটারি চার্জ দেওয়া যাবে। চার্জ ফুল হয়ে গেলে এটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এছাড়াও এতে ইমারজেন্সি মোড, পার্কিং মোড, রিভার্স গিয়ার, অ্যান্টি-থেফট লক ও মোবাইল চার্জ করার জন্য ইউএসবি পোর্ট রয়েছে।

Related Articles

Related image1
Yamaha Scooters: দাম থেকে মাইলেজ এবং স্পেসিফিকেশন! সেরা পাঁচটি ইয়ামাহা স্কুটারের খুঁটিনাটি জেনে নিন
Related image2
Bike Comparison: হান্টার ৩৫০ বনাম এক্সএসআর ১৫৫! মাইলেজ এবং স্পিডে কোনটি সেরা?
34
দারুণ পারফরম্যান্স ও সেফটি ফিচার্স
Image Credit : Google

দারুণ পারফরম্যান্স ও সেফটি ফিচার্স

এই স্কুটারে রয়েছে শক্তিশালী বিএলডিসি মোটর, যা জল থেকে সুরক্ষিত রাখে। এছাড়া ডিজিটাল ডিসপ্লে, টিউবলেস টায়ার, সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। সামনে রয়েছে এলইডি ডিআরএল। স্কুটারটির ওজন মাত্র ৭০ কেজি। ফলে ভিড় রাস্তায় পার্কিং করতে কোনও অসুবিধা হয় না। ফুড ডেলিভারির মতো ছোট দূরত্বের কাজের জন্য এটি বেশ উপকারী। তবে কেনার আগে ব্যাটারির ওয়ারেন্টি ও সার্ভিসিং সম্পর্কে ভালোভাবে খোঁজ নেওয়া উচিত।

44
৫০ হাজারেই পাওয়া যাচ্ছে?
Image Credit : Google

৫০ হাজারেই পাওয়া যাচ্ছে?

জানা গিয়েছে, এই স্কুটারের আসল দাম ১ লক্ষ টাকা। কিন্তু অ্যামাজনে ৫০% ছাড়ের পর এটি মাত্র ৫০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। চাইলে মাসে ২,৪২৯ টাকার ইএমআই-তেও এটি কেনা যাবে। এর জন্য কোনও ডেলিভারি চার্জ নেই। ১৫৩ জন গ্রাহক একে ৫ এর মধ্যে ৪.২ রেটিং দিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
অটো
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mercedes Benz GLC: একবার চার্জ দিলেই গাড়ি ছুটবে ৭১১ কিমি, সঙ্গে লেভেল ২ ADAS! ভারতে নতুন ইলেকট্রিক গাড়ি আনল মার্সেডিজ বেঞ্জ
Recommended image2
Bike Comparison: হান্টার ৩৫০ বনাম এক্সএসআর ১৫৫! মাইলেজ এবং স্পিডে কোনটি সেরা?
Recommended image3
Family Bikes: হন্ডা ইউনিকর্ন থেকে বুলেট, আরামদায়ক সিট এবং সাসপেনশনের সেরা পাঁচটি বাইক
Recommended image4
Retro Bikes Under 1.5 Lakh: মাত্র দেড় লাখের মধ্যেই স্বপ্নপূরণ! সেরা পাঁচটি রেট্রো বাইক কোনগুলি জানেন?
Recommended image5
Honda Activa vs TVS Ntorq 125: হন্ডা অ্যাক্টিভা নাকি টিভিএস এনটর্ক ১২৫! কোন মডেলটি এগিয়ে?
Related Stories
Recommended image1
Yamaha Scooters: দাম থেকে মাইলেজ এবং স্পেসিফিকেশন! সেরা পাঁচটি ইয়ামাহা স্কুটারের খুঁটিনাটি জেনে নিন
Recommended image2
Bike Comparison: হান্টার ৩৫০ বনাম এক্সএসআর ১৫৫! মাইলেজ এবং স্পিডে কোনটি সেরা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved