Low Budget Bikes: কম বাজেটে সেরা Dual Channel ABS বাইক কোনগুলি? দেখুন তালিকা
Low Budget Bikes: শুধু মাইলেজ দেখলেই হবে না, বাইক কেনার সময় সুরক্ষাও খুব জরুরি। দেড় লক্ষ টাকার কমে এমন কিছু বাইক রয়েছে, যেগুলিতে Dual Channel ABS রয়েছে। স্টাইলের সঙ্গে সুরক্ষার দারুণ মেলবন্ধন।

দেড় লক্ষ টাকার কমেও এমন কিছু বাইক

Bajaj Pulsar N160
TVS Apache RTR 160 4V
স্পোর্টি লুক এবং অসাধারণ পারফরম্যান্সের জন্য TVS Apache RTR 160 4V অনেকেরই প্রথম পছন্দ। এটির ১৫৯.৭ সিসির ইঞ্জিনটিতে Dual Channel ABS রয়েছে। এছাড়াও, তিনটি রাইডিং মোড, স্মার্টফোন কানেক্টিভিটির মতো সুবিধাও পাওয়া যায়। বাইকটির দাম ১.৪০ লক্ষ টাকার মধ্যেই।
Hero Xtreme 160R 4V
হিরো কোম্পানির Xtreme 160R 4V বাইকটি স্টাইলিশ ডিজাইনের সঙ্গে সুরক্ষাও নিশ্চিত করে। বাইকটির ১৬৩.২ সিসির ইঞ্জিনের সঙ্গে রয়েছে Dual Channel ABS, LED লাইট এবং সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে। শহরের রাস্তায় চালানোর জন্য এটি একটি দারুণ বাইক, যার দাম প্রায় ১.৩৯ লক্ষ টাকা।
Bajaj Pulsar NS160
Yamaha FZ-S Fi V4 DLX
দুর্ঘটনার ঝুঁকি কমে
বাইক চালানোর সময় হঠাৎ ব্রেক কষলে চাকা যাতে লক হয়ে না যায়, সেটাই নিশ্চিত করে ABS প্রযুক্তি। Dual Channel ABS-এ বাইকের সামনের ও পেছনের, দুই চাকাতেই এই সুরক্ষা ব্যবস্থা কাজ করে। এর ফলে: • হঠাৎ ব্রেক কষার সময় নিয়ন্ত্রণ ভালো থাকে। • বর্ষায় বা পিচ্ছিল রাস্তায় সুরক্ষা বাড়ে। • দুর্ঘটনার ঝুঁকি কমে। • লম্বা সফরে আত্মবিশ্বাসের সঙ্গে চালানো যায়। আপনি যদি বাইক কেনার পরিকল্পনা করেন, তবে শুধু মাইলেজ বা লুক না দেখে Dual Channel ABS-এর মতো সুরক্ষা ফিচারও দেখে নিন। দেড় লক্ষ টাকার বাজেটেও এখন বাজারে অনেক ভালো বিকল্প রয়েছে। নিজের প্রয়োজন অনুযায়ী সঠিক মডেল বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

