MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Auto
  • Maruti Brezza: মাত্র ১১,০০০ টাকায় বুকিং? নতুন রূপে আসছে মারুতি ব্রেজা, রইল সব খুঁটিনাটি

Maruti Brezza: মাত্র ১১,০০০ টাকায় বুকিং? নতুন রূপে আসছে মারুতি ব্রেজা, রইল সব খুঁটিনাটি

Maruti Brezza: খুব শীঘ্রই বাজারে আসছে মারুতি সুজুকি ব্রেজা-র নতুন ফেসলিফ্ট মডেল। কোম্পানিটি ইতিমধ্যেই গাড়ির প্রথম টিজার প্রকাশ করেছে এবং মাত্র ১১,০০০ টাকার টোকেন মূল্যে এর বুকিংও শুরু করে দিয়েছে।

2 Min read
Author : Subhankar Das
Published : Jul 19 2026, 12:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
মাত্র ১১,০০০ টাকায় বুকিং শুরু
Image Credit : X

মাত্র ১১,০০০ টাকায় বুকিং শুরু

মারুতি সুজুকি তাদের নতুন ব্রেজা ফেসলিফ্ট মডেলের জন্য আনুষ্ঠানিকভাবে বুকিং শুরু করেছে। ক্রেতারা কোম্পানির ওয়েবসাইট বা অনুমোদিত Arena ডিলারশিপে গিয়ে মাত্র ১১,০০০ টাকা টোকেন মানি দিয়ে গাড়িটি বুক করতে পারবেন। আগামী ২৩ জুলাই, এই নতুন মডেলের দাম ঘোষণা করা হবে। এরপরই গ্রাহকদের গাড়ি ডেলিভারি দেওয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
বাইরের লুকে নতুনত্ব
Image Credit : X

বাইরের লুকে নতুনত্ব

প্রকাশিত টিজার থেকে যা বোঝা যাচ্ছে, নতুন ব্রেজা ফেসলিফ্ট মডেলের সামনে ও পিছনের ডিজাইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এতে নতুন অ্যালয় হুইল, আপডেটেড LED লাইট-সহ আরও অনেক কসমেটিক বদল থাকতে পারে। এর ফলে, গাড়িটির লুক আরও আধুনিক হবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Related image1
Maruti Suzuki Hybrid Models: ৩৫ কিমি মাইলেজ! পরপর ৫টি হাইব্রিড SUV গাড়ি আনছে মারুতি সুজুকি
Related image2
Maruti Suzuki SUV: বাজার কাঁপাতে মারুতি সুজুকির নিয়ে আসছে একাধিক নতুন SUV, কোন কোন মডেল রয়েছে তালিকায়?
34
কেবিনেও থাকছে নতুন চমক
Image Credit : X

কেবিনেও থাকছে নতুন চমক

গাড়ির ভিতরের লুকেও নতুনত্ব থাকছে। কেবিনে নতুন রঙের ব্যবহার, আপডেটেড টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম-সহ একাধিক নতুন ফিচার যোগ করা হয়েছে। এছাড়া যাত্রীদের আরামের জন্য আরও কিছু অতিরিক্ত সুবিধা এই মডেলে থাকতে পারে।

44
নতুন ইঞ্জিন? কারা হবে প্রতিযোগী?
Image Credit : Cardeko

নতুন ইঞ্জিন? কারা হবে প্রতিযোগী?

শোনা যাচ্ছে, এই ফেসলিফ্ট মডেলে একটি ১.০ লিটার বুস্টারজেট টার্বো পেট্রোল ইঞ্জিন দেওয়া হতে পারে। সেইসঙ্গে, ৫-স্পিড ম্যানুয়াল বা অটোমেটিক গিয়ারবক্সের অপশন থাকতে পারে। তবে মারুতি সুজুকি এখনও এই বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি। দাম ঘোষণার দিনই সম্পূর্ণ তথ্য জানা যাবে। ভারতীয় বাজারে নতুন ব্রেজা সরাসরি কিয়া সনেট, টাটা নেক্সন, মাহিন্দ্রা এক্সইউভি 3XO, হুন্ডাই ভেন্যু, স্কোডা কাইলাক এবং কিয়া সাইরোস-এর মতো কমপ্যাক্ট SUV-গুলির সঙ্গে প্রতিযোগিতা করবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
অটো

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ather Konarc: ফ্যামিলির জন্য আসছে এথারের নতুন স্কুটার! দাম এবং ফিচার কেমন হতে পারে?
Recommended image2
MG Hector Tomahawk: ৭ সিটার, ৫০০+ কিমি রেঞ্জ! মাহিন্দ্রাকে টক্কর দিতে আসছে এমজি-র নতুন SUV
Recommended image3
BMW India: ছোট শহরেও এবার ঝড় তুলবে BMW, টার্গেট ৩০,০০০ গাড়ি বিক্রি, কমানো হবে দাম?
Recommended image4
New Baleno: নতুন রূপে আসছে ব্যালেনো, CNG-অটোম্যাটিক থেকে ADAS, থাকছে ৫টি বড় চমক
Recommended image5
Ola Scooter Offers: ৯০ হাজারে Ola ইলেকট্রিক স্কুটার, EMI-ও কম? অফার হাতছাড়া করলেই পস্তাবেন
Related Stories
Recommended image1
Maruti Suzuki Hybrid Models: ৩৫ কিমি মাইলেজ! পরপর ৫টি হাইব্রিড SUV গাড়ি আনছে মারুতি সুজুকি
Recommended image2
Maruti Suzuki SUV: বাজার কাঁপাতে মারুতি সুজুকির নিয়ে আসছে একাধিক নতুন SUV, কোন কোন মডেল রয়েছে তালিকায়?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved