MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
CAA New Order
DA Hike
8th Pay Commission
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Auto
  • Renault Duster 2026: নতুন লুকে ফিরল রেনল্ট ডাস্টার, রাস্তায় নামলেই তুলবে ঝড়?

Renault Duster 2026: নতুন লুকে ফিরল রেনল্ট ডাস্টার, রাস্তায় নামলেই তুলবে ঝড়?

Renault Duster 2026: প্রতীক্ষার অবসান। এবার ভারতের বাজারে লঞ্চ হল নতুন Renault Duster। মাত্র ২১,০০০ টাকা দিয়ে বুকিং করা যাচ্ছে এই নতুন SUV মডেলটিকে। 

2 Min read
Author : Subhankar Das
Published : Mar 17 2026, 04:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
রেনল্ট ডাস্টার ২০২৬
Image Credit : X/Parth_Go

রেনল্ট ডাস্টার ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার পর, ভারতের গাড়ির বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হল নতুন রেনল্ট ডাস্টার। এটির বেস মডেলের দাম শুরু হচ্ছে ১০.৪৯ লক্ষ টাকা থেকে। টপ মডেলের এক্স-শোরুম দাম ১৮.৪৯ লক্ষ টাকা। নতুন ডাস্টারটি পুরনো মডেলের কথা মনে করালেও, এটির ডিজাইন এখন আরও বেশি বোল্ড এবং শক্তিশালী। বিশেষ করে, গাড়িটির সামনের গ্রিল, চওড়া হুইল আর্চ এবং নতুন LED লাইট গাড়িটিকে রাস্তায় একটি আলাদা আকর্ষণীয় লুক দিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
নতুন ডাস্টারের আত্মপ্রকাশ
Image Credit : X/MaazMz

নতুন ডাস্টারের আত্মপ্রকাশ

ইঞ্জিনের ক্ষেত্রে রেনল্ট গ্রাহকদের বেশ কয়েকটি অপশন দিয়েছে। গাড়িটিতে ১.০ লিটার এবং ১.৩ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন পাওয়া যাবে। এটির সঙ্গে ম্যানুয়াল, সিভিটি (CVT) এবং ডুয়াল-ক্লাচ অটোমেটিক গিয়ারবক্সের মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য। সংস্থাটি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, খুব শীঘ্রই একটি হাইব্রিড মডেলও আনা হবে বাজারে। যেটি কিন্তু গাড়ির মাইলেজ আরও বৃদ্ধি করতে সাহায্য করবে।

Related Articles

Related image1
TVS Electric Scooter: ৫০ হাজারেরও কম দামে TVS-এর নতুন ইলেকট্রিক স্কুটার! ব্যাটারি ছাড়াই কেনা যাবে?
Related image2
Auto News: ভারতের বাজারে আসছে চারটি নতুন হাইব্রিড গাড়ি, দেখে নিন একঝলকে
34
ডাস্টারের আকর্ষণীয় ফিচার কী কী?
Image Credit : X/MaazMz

ডাস্টারের আকর্ষণীয় ফিচার কী কী?

গাড়িটির ভিতরে রয়েছে একাধিক আধুনিক ফিচার। যেগুলির মধ্যে রয়েছে বড় টাচস্ক্রিন সিস্টেম, সম্পূর্ণ ডিজিটাল মিটার, কানেক্টিভিটি ফিচার, প্যানোরামিক সানরুফ এবং কুলড সিট। এছাড়াও এয়ার পিউরিফায়ার এবং ওয়্যারলেস চার্জিংয়ের মতো সুবিধাগুলি দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

44
রেনল্ট ডাস্টার বুকিং
Image Credit : X/Parth_Go

রেনল্ট ডাস্টার বুকিং

যারা এই নতুন SUV-টি কিনতে চান, তারা মাত্র ২১,০০০ টাকা দিয়েই প্রি-বুকিং করতে পারবেন। বিভিন্ন মডেল এবং দামে উপলব্ধ এই ডাস্টারটি শহরের রাস্তা ও লম্বা যাত্রা, দুটির জন্যই একেবারে পারফেক্ট হবে গ্রাহকদের জন্য। আকর্ষণীয় লুক, উন্নত প্রযুক্তি এবং প্রতিযোগিতামূলক দাম, এই তিনটির মেলবন্ধনে নতুন ডাস্টার ভারতের বাজারে নিজের জায়গা পাকা করে নিতে একেবারে তৈরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
অটো

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hatchback Cars: ৪.৯৯ লাখের গাড়ির দাপটে উড়ে গেল সুইফট, ব্যালেনো! জুলাই মাসের সেরা গাড়ি কোনটি?
Recommended image2
Hyundai Price Hike: সেপ্টেম্বরেই ফের দামি হচ্ছে হুন্ডাই গাড়ি, পকেটে চাপ বাড়বে ক্রেতাদের
Recommended image3
Car Driving: জলজমা রাস্তায় গাড়ি চালানোর সময় এসি চালিয়ে ডেকে আনছেন না তো বিপদ? ব্যস, ইঞ্জিনেই কিন্তু ঢুকবে জল!
Recommended image4
Tata Nexon: আরও প্রিমিয়াম এবং সঙ্গে একাধিক নতুন ফিচার! ২০২৭ সালে আসছে টাটার নতুন নেক্সন মডেল?
Recommended image5
Tech News: টিভির রিমোট খারাপ নাকি ব্যাটারি শেষ? মোবাইল ক্যামেরার সাহায্যে জেনে নিন আসল পদ্ধতি
Related Stories
Recommended image1
TVS Electric Scooter: ৫০ হাজারেরও কম দামে TVS-এর নতুন ইলেকট্রিক স্কুটার! ব্যাটারি ছাড়াই কেনা যাবে?
Recommended image2
Auto News: ভারতের বাজারে আসছে চারটি নতুন হাইব্রিড গাড়ি, দেখে নিন একঝলকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved