- Home
- Auto
- Royal Enfield 650: একই ইঞ্জিন, দামেও ফারাক নেই! Bullet 650 এবং Classic 650-র মধ্যে আসল পার্থক্য কোথায়?
Royal Enfield 650: একই ইঞ্জিন, দামেও ফারাক নেই! Bullet 650 এবং Classic 650-র মধ্যে আসল পার্থক্য কোথায়?
Royal Enfield 650: Royal Enfield-এর Bullet 650 এবং Classic 650। দুটি বাইকেই রয়েছে একই ৬৪৮সিসির ইঞ্জিন। দামেও খুব বেশি তফাৎ নেই। কিন্তু তা সত্ত্বেও দুটো বাইকের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, যা কেনার আগে জেনে নেওয়া জরুরি।

৬৪৮সিসির প্যারালাল-টুইন ইঞ্জিন
Royal Enfield-এর ৬৫০সিসি সেগমেন্টে এখন দুটি রেট্রো মডেল বাইকপ্রেমীদের নজর কেড়েছে - Bullet 650 এবং Classic 650। দুটো বাইকেই একই ৬৪৮সিসির প্যারালাল-টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। কিন্তু ডিজাইন আর রাইডিং অভিজ্ঞতার দিক থেকে এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। Bullet 650-এর ডিজাইন বেশ সহজ-সরল ও ছিমছাম।

ঙ্গল-পিস স্টেপ-আপ সিট
Classic 650 মডেলে বেশি ক্রোম এবং পুরনো দিনের ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা এটিকে একটি প্রিমিয়াম রেট্রো লুক দেয়। অন্যদিকে, Bullet 650-এর সিটিং এবং হ্যান্ডেলবার পজিশন লম্বা সফরের জন্য বেশ আরামদায়ক। এটির সিঙ্গল-পিস স্টেপ-আপ সিট দীর্ঘক্ষণ বাইক চালানোর ক্ষেত্রে চালককে স্বস্তি দেয়। ট্যুরের ক্ষেত্রে Classic-এর থেকে Bullet কিছুটা এগিয়ে।
রয়্যাল এনফিল্ড ৬৫০
ইঞ্জিন বা অন্যান্য যান্ত্রিক ফিচারে দুটি বাইকের মধ্যে কোনও বড় পার্থক্য নেই। দুটি মডেলেই রয়েছে ৬৪৮সিসির ইঞ্জিন, যা ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২.৩ এনএম টর্ক তৈরি করে। এর সঙ্গে রয়েছে একটি ৬ স্পিডের গিয়ারবক্স এবং স্লিপার ক্লাচ। Showa সাসপেনশন, ডুয়াল-চ্যানেল ABS, ট্রিপার নেভিগেশন এবং USB চার্জারের মতো ফিচারও দুটো বাইকেই পাওয়া যায়।
দাম কেমন?
দামের দিক থেকে Bullet 650 এবং Classic 650-এর বেস মডেলের মধ্যে খুব বেশি তফাৎ নেই। তবে Classic-এর টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম অনেকটাই বেশি। যারা সহজ ডিজাইন, আরামদায়ক সিটিং এবং পয়সা উসুল পারফরম্যান্স চান, তাদের জন্য Bullet 650 সেরা। কিন্তু যারা ক্রোম-সমৃদ্ধ প্রিমিয়াম রেট্রো লুক পছন্দ করেন, তাদের জন্য Classic 650 আজও একটি আকর্ষণীয় বিকল্প।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

