MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Auto
  • Tata Nexon: ১০ লাখেরও কম দামে প্যানোরামিক সানরুফ! টাটার নতুন চমক দেখেছেন?

Tata Nexon: ১০ লাখেরও কম দামে প্যানোরামিক সানরুফ! টাটার নতুন চমক দেখেছেন?

Tata Nexon: টাটা নেক্সনের ১০ লক্ষ ইউনিট বিক্রির সেলিব্রেশনে নতুন ধামাকা! টাটা মোটরস নিয়ে এল নেক্সন পিওর+ পিএস, যা গাড়ির বাজারে আলোড়ন ফেলেছে।

2 Min read
Author : Subhankar Das
Published : May 10 2026, 04:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
এক্স শোরুম দাম শুরু হচ্ছে মাত্র ৯.৫৯ লক্ষ টাকা থেকে
Image Credit : social media

এক্স-শোরুম দাম শুরু হচ্ছে মাত্র ৯.৫৯ লক্ষ টাকা থেকে

ভারতের রাস্তায় টাটা নেক্সনের জনপ্রিয়তা বেড়েই চলেছে। এই সুপারহিট SUV-র ১০ লক্ষ ইউনিট বিক্রির সেলিব্রেশনে টাটা মোটরস নিয়ে এল নতুন ভ্যারিয়েন্ট, নেক্সন পিওর+ পিএস। মডেলটির সবচেয়ে বড় আকর্ষণ হল, গাড়ির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে মাত্র ৯.৫৯ লক্ষ টাকা থেকে। এটি ভারতের প্রথম গাড়ি যা ১০ লক্ষ টাকার কমে প্যানোরামিক সানরুফের মতো প্রিমিয়াম ফিচার দিচ্ছে। টাটা মূলত সেই সব গ্রাহকদের জন্য এই মডেলটি ডিজাইন করেছে, যারা কম বাজেটে প্রিমিয়াম ফিচার ও স্টাইল চান। আসুন, এই নতুন SUV-র ফিচার, ইঞ্জিন এবং দামের খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
শক্তিশালী ১.২ লিটার টার্বোচার্জড ইঞ্জিন রয়েছে
Image Credit : official website

শক্তিশালী ১.২ লিটার টার্বোচার্জড ইঞ্জিন রয়েছে

টাটা নেক্সন পিওর+ পিএস মডেলে আপনি পেট্রোল, ডিজেল বা সিএনজি, এই তিনটি ভ্যারিয়েন্টের মধ্যে বেছে নিতে পারবেন। এর পেট্রোল মডেলে একটি শক্তিশালী ১.২ লিটার টার্বোচার্জড ইঞ্জিন রয়েছে। ডিজেল মডেলটি আবার দারুণ মাইলেজ দেয়। এছাড়াও, টাটা তাদের বিখ্যাত 'টুইন-সিলিন্ডার' টেকনোলজি সহ সিএনজি অপশনও দিচ্ছে। এই প্রযুক্তির ফলে, সিএনজি সিলিন্ডার থাকা সত্ত্বেও গাড়ির ডিকিতে যথেষ্ট জায়গা পাওয়া যায়।

Related Articles

Related image1
Tata Curvv EV: একবার চার্জ দিলেই ৪০০ কিমি! মিড-রেঞ্জ EV বাজারে ঝড় তুলতে আসছে টাটার নতুন গাড়ি?
Related image2
Maruti Ignis Discount Offer: বাম্পার ছাড়! ৫৭,০০০ টাকা কমে স্টাইলিশ গাড়ি কেনার বিরাট সুযোগ?
34
সানরুফ খুলতে বা বন্ধ করতে পারবেন
Image Credit : tata motors

সানরুফ খুলতে বা বন্ধ করতে পারবেন

ফিচারের দিক থেকে এই নতুন ভ্যারিয়েন্টটি দামী গাড়ির মতোই। এটিতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ একটি প্যানোরামিক সানরুফ রয়েছে, অর্থাৎ আপনি ভয়েস নোটের সাহায্যেই সানরুফ খুলতে বা বন্ধ করতে পারবেন। গাড়ির ভেতরের লুক হাই-টেক করতে, এতে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সহ একটি ২৬.০৩ সেমি হারমান টাচস্ক্রিন সিস্টেম দেওয়া হয়েছে। গান শোনার জন্য রয়েছে ৬টি স্পিকারের সাউন্ড সিস্টেম। সুরক্ষার জন্য এইচডি রিয়ার-ভিউ ক্যামেরা, অটোমেটিক এলইডি হেডল্যাম্প এবং বৃষ্টি শুরু হলে নিজে থেকেই চালু হয়ে যাওয়া ওয়াইপারের মতো স্মার্ট ফিচারও রয়েছে।

44
ভ্যারিয়েন্ট অনুযায়ী দামের তালিকা আলাদা
Image Credit : Tata Motors

ভ্যারিয়েন্ট অনুযায়ী দামের তালিকা আলাদা

চালকের আরামদায়ক সফরের জন্য টাটা এই মডেলে ক্রুজ কন্ট্রোল এবং ইলেকট্রিক ORVM-এর মতো ফিচার যোগ করেছে। ডিজাইনের দিক থেকে, এর কুপের মতো গঠন এবং এলইডি টেইল ল্যাম্প এটিকে রাস্তায় অন্য গাড়ির থেকে আলাদা করে তোলে। এই লঞ্চ অনুষ্ঠানে টাটা মোটরসের চিফ কমার্শিয়াল অফিসার বিবেক শ্রীবাস্তব বলেন, "নেক্সন ভারতের এক নম্বর SUV। এখন এটি দশ লক্ষেরও বেশি পরিবারের অংশ হয়ে উঠেছে। আমাদের লক্ষ্য হল সব বাজেটের গ্রাহকদের জন্য সেরা সুরক্ষা এবং আধুনিক ফিচার সরবরাহ করা।" ভ্যারিয়েন্ট অনুযায়ী দামের তালিকা (সব দাম এক্স-শোরুম)** পেট্রোল ম্যানুয়াল: ৯.৫৯ লক্ষ টাকা পেট্রোল অটোমেটিক (AMT): ১০.১৪ লক্ষ টাকা সিএনজি: ১০.৩৯ লক্ষ টাকা ডিজেল ম্যানুয়াল: ১০.৫৪ লক্ষ টাকা ডিজেল অটোমেটিক: ১১.১৯ লক্ষ টাকা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
অটো

Latest Videos
Recommended Stories
Recommended image1
BMW India: ছোট শহরেও এবার ঝড় তুলবে BMW, টার্গেট ৩০,০০০ গাড়ি বিক্রি, কমানো হবে দাম?
Recommended image2
New Baleno: নতুন রূপে আসছে ব্যালেনো, CNG-অটোম্যাটিক থেকে ADAS, থাকছে ৫টি বড় চমক
Recommended image3
Ola Scooter Offers: ৯০ হাজারে Ola ইলেকট্রিক স্কুটার, EMI-ও কম? অফার হাতছাড়া করলেই পস্তাবেন
Recommended image4
Hatchback Cars: ৪.৯৯ লাখের গাড়ির দাপটে উড়ে গেল সুইফট, ব্যালেনো! জুলাই মাসের সেরা গাড়ি কোনটি?
Recommended image5
Hyundai Price Hike: সেপ্টেম্বরেই ফের দামি হচ্ছে হুন্ডাই গাড়ি, পকেটে চাপ বাড়বে ক্রেতাদের
Related Stories
Recommended image1
Tata Curvv EV: একবার চার্জ দিলেই ৪০০ কিমি! মিড-রেঞ্জ EV বাজারে ঝড় তুলতে আসছে টাটার নতুন গাড়ি?
Recommended image2
Maruti Ignis Discount Offer: বাম্পার ছাড়! ৫৭,০০০ টাকা কমে স্টাইলিশ গাড়ি কেনার বিরাট সুযোগ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved