Tata Tiago 2026: ভারতের গাড়ি বাজারে এমনিতেই হ্যাচব্যাক গাড়ির চাহিদা সবসময় বেশি (Tata Tiago 2026)। সেইসঙ্গে, গুরুত্ব পায় বাজেট এবং মাইলেজ। আর এই তিনটি বিষয়কে একত্র করলে যে মডেলটি সবার প্রথমেই চোখে সামনে ভেসে ওঠে, সেটি হল টাটা টিয়াগো। একদিকে স্টাইলিশ লুক এবং অন্যদিকে, দুর্দান্ত পারফরম্যান্স (Tata Tiago CNG mileage)।
Tata Tiago 2026: মধ্যবিত্ত মানুষের গাড়ি চড়ার স্বপ্ন? পূরণ করবে টাটা। যেন টাটা থাকলে আর কোনও চিন্তাই নেই। ভারতের গাড়ি বাজারে এমনিতেই হ্যাচব্যাক গাড়ির চাহিদা সবসময় বেশি (Tata Tiago 2026)। সেইসঙ্গে, গুরুত্ব পায় বাজেট এবং মাইলেজ। আর এই তিনটি বিষয়কে একত্র করলে যে মডেলটি সবার প্রথমেই চোখে সামনে ভেসে ওঠে, সেটি হল টাটা টিয়াগো। একদিকে স্টাইলিশ লুক এবং অন্যদিকে, দুর্দান্ত পারফরম্যান্স (Tata Tiago CNG mileage)।

সাধ্যের মধ্যেই হবে স্বপ্নপূরণ!
Tata Tiago-র নতুন মডেলটি অত্যন্ত আধুনিক এবং স্পোর্টি। গাড়িটির সামনের অংশে থাকা সিগনেচার গ্রিল এবং ক্রোম ফিনিশ গাড়িটিকে এটিকে প্রিমিয়াম লুক দিচ্ছে। পাশাপাশি থাকছে স্টাইলিশ হ্যালোজেন হেডল্যাম্পস এবং ডুয়াল টোন অ্যালয় হুইল। গাড়ির পিছনের অংশে আবার আছে স্পোর্টি Tail lamps এবং একটি শার্প স্পয়লার। মডেলটির কেবিন বেশ চওড়া, ড্যাশবোর্ডের প্লাস্টিক কোয়ালিটি এবং সিটের ফেব্রিক বেশ উন্নতমানের। অন্যদিকে, চালকের সুবিধার জন্য গাড়িটিতে দেওয়া হয়েছে একটি পুরোপুরি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। যেটি গাড়ির সমস্ত গুরুত্বপূর্ণ ডেটাকে রিয়েল টাইমে দেখাতে সাহায্য করে থাকে।
গাড়িটিতে আছে ৭ ইঞ্চির একটি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। এই সিস্টেমটি Android Auto এবং Apple CarPlaym, দুটি অ্যাপ্লিকেশনকেই সাপোর্ট করে। যার ফলে, স্মার্টফোন কানেক্ট করা অত্যন্ত সহজ। এছাড়াও 8-Speaker Sound System-এর ব্যবস্থাও আছে।

গাড়ি কেনা নিয়ে কোনও চিন্তা নেই? মধ্যবিত্তর পাশে আছে টাটা
Automatic Climate Control, Steering Mounted Controls এবং Cooled Glovebox-এর মতো একাধিক আধুনিক ফিচার রয়েছে নতুন টাটা টিয়াগো মডেলে। টাটা টিয়াগো-তে একটি পেট্রোল ইঞ্জিন এবং দুটি সিএনজি (CNG) ইঞ্জিনের অপশন রয়েছে। পেট্রোল ইঞ্জিনটির ক্ষমতা ১১৯৯ সিসি ও সিএনজি ইঞ্জিনগুলির ক্ষমতা ১১৯৯ সিসি ও ১১৯৭ সিসি। এটি ম্যানুয়াল ও অটোমেটিক, উভয় ট্রান্সমিশনের ব্যবস্থাতেই পাওয়া যায়। টিয়াগো হলো ৫-সিটার ও ৩-সিলিন্ডার বিশিষ্ট একটি গাড়ি। এটির দৈর্ঘ্য ৩৮১৩ মিমি, প্রস্থ ১৬৮৪ মিমি এবং হুইলবেস ২৪০০ মিমি।
অন্যদিকে, গাড়িটি পেট্রোল মডেলের ক্ষেত্রে ১৯-২০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয় বলে সংস্থার দাবি। CNG মডেলটি প্রতি কেজি সিএনজিতে প্রায় ২৬-২৭ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৫.৬৫ লক্ষ টাকা থেকে এবং এর টপ ভ্যারিয়েন্টের দাম প্রায় ৮.৯০ লক্ষ টাকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

