MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Auto
  • Top 5 Best Selling SUV: ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৫টি SUV গাড়ি কোনগুলি জানেন?

Top 5 Best Selling SUV: ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৫টি SUV গাড়ি কোনগুলি জানেন?

Top 5 Best Selling SUV: এপ্রিল মাসে ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৫ টি SUV গাড়ি কোনগুলি? জেনে নিন বিস্তারিত। 

2 Min read
Author : Subhankar Das
Published : May 06 2025, 04:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
পরিসংখ্যান বলছে, ভারতে ৬০ ৭০% লোক SUV গাড়ি কিনতে চান

পরিসংখ্যান বলছে, ভারতে ৬০-৭০% লোক SUV গাড়ি কিনতে চান

প্রতি মাসে গাড়ি বিক্রির রিপোর্টই তা স্পষ্ট করে দেয়। 

210
অনেক বেশি শক্তি, আকর্ষণীয় লুক, একাধিক সুবিধা এবং দুর্দান্ত পিকআপ

অনেক বেশি শক্তি, আকর্ষণীয় লুক, একাধিক সুবিধা এবং দুর্দান্ত পিকআপ

এখন বহু মানুষই SUV গাড়ি পছন্দ করেন। 

Related Articles

Related image1
Affordable Cars with Safety Features: সস্তার সেরা ৩টি গাড়ি এবং সঙ্গে সেফটি ফিচার! ৩৪ কিমি মাইলেজ?
Related image2
Best Mileage Cars in India: মাইলেজ দিচ্ছে ২৭ কিমি? বাজার কাঁপানো সেরা ৬টি গাড়ি
310
আজকাল অনেক কম দামে ভালো ভালো SUV গাড়ি পাওয়া যায়।

আজকাল অনেক কম দামে ভালো ভালো SUV গাড়ি পাওয়া যায়।

অনেকেই তাই হ্যাচব্যাক কিংবা সেডান গাড়ির পরিবর্তে SUV গাড়ি কিনছেন।

410
এদিকে ভারতীয় বাজারে ১০ বছর পেরোতে করতে চলা হুন্ডাই ক্রেটা সবসময়ই বিক্রিতে এগিয়ে আছে

এদিকে ভারতীয় বাজারে ১০ বছর পেরোতে করতে চলা হুন্ডাই ক্রেটা সবসময়ই বিক্রিতে এগিয়ে আছে

গত মার্চ মাসের মতোই, চলতি বছরের এপ্রিলেও সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি হিসেবে হুন্ডাই ক্রেটা নিজের জায়গা ধরে রেখেছে। 

510
গত মাসে ১৭,০১৬ জন গ্রাহক ক্রেটা মডেলটি কিনেছেন

গত মাসে ১৭,০১৬ জন গ্রাহক ক্রেটা মডেলটি কিনেছেন

হুন্ডাইয়ের এই মাঝারি SUV গাড়িটির বর্তমান এক্স-শোরুম মূল্য ১১.১১ লক্ষ টাকা থেকে শুরু এবং সর্বাধিক ২০.৫০ লক্ষ টাকা। ক্রেটার পেট্রোল, ডিজেল মডেলের সঙ্গে ক্রেটা EV মডেলটিও বিক্রি হচ্ছে।

610
আরও একটি উল্লেখযোগ্য মডেল হল মারুতি সুজুকি ব্রিজা

আরও একটি উল্লেখযোগ্য মডেল হল মারুতি সুজুকি ব্রিজা

গত এপ্রিল মাসে, ১৬,৯৭১ জন গ্রাহক এটি কিনেছেন। কম দামের রেঞ্জে, ব্রিজার লুক, ফিচার এবং দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পরিচিত। মারুতি সুজুকি ব্রিজার বর্তমান এক্স-শোরুম দাম ৮.৬৯ লক্ষ টাকা থেকে শুরু এবং সর্বাধিক ১৪.১৪ লক্ষ টাকা। ব্রেজার পেট্রোল এবং CNG মডেল বিক্রি হচ্ছে।

710
মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার স্করপিও সিরিজ SUV-র ভারতীয় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে
Image Credit : Google

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার স্করপিও সিরিজ SUV-র ভারতীয় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে

শহর থেকে গ্রাম পর্যন্ত এই গাড়িটির আলাদাই কদর রয়েছে।  চলতি এপ্রিল মাসে, স্করপিও-N এবং স্করপিও ক্লাসিক মডেল মিলিয়ে ১৫,৫৩৪টি ইউনিট বিক্রি হয়েছে। দামের দিক দিয়ে দেখতে গেলে, স্করপিও-N এর বর্তমান এক্স-শোরুম দাম ১৩.৯৯ লক্ষ টাকা থেকে শুরু এবং সর্বাধিক ২৪.৮৯ লক্ষ টাকা। 

810
স্করপিও ক্লাসিকের এক্স-শোরুম দাম ১৩.৬২ লক্ষ টাকা থেকে শুরু হয়ে সর্বাধিক ১৭.৫০ লক্ষ টাকা
Image Credit : Google

স্করপিও ক্লাসিকের এক্স-শোরুম দাম ১৩.৬২ লক্ষ টাকা থেকে শুরু হয়ে সর্বাধিক ১৭.৫০ লক্ষ টাকা

গত মাসে টাটা মোটরসের পাঞ্চ টপ ১০টি গাড়ির তালিকা থেকে বাদ পড়লেও, টাটার জনপ্রিয় ছোট SUV গাড়ি নেক্সন আবার সেই তালিকায় স্থান পেয়েছে এবং সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। 

910
গত এপ্রিল মাসে, নেক্সন ১৫,৪৫৭ ইউনিট বিক্রি হয়েছে
Image Credit : Google

গত এপ্রিল মাসে, নেক্সন ১৫,৪৫৭ ইউনিট বিক্রি হয়েছে

টাটা নেক্সন পেট্রোল, ডিজেল, CNG এবং EV মডেলে বিক্রি হচ্ছে। নেক্সনের বর্তমান এক্স-শোরুম দাম ৮ লক্ষ টাকা থেকে শুরু এবং সর্বাধিক ১৫.৬০ লক্ষ টাকা। একইসময়ে, নেক্সন EV-এর এক্স-শোরুম দাম ১২.৪৯ লক্ষ টাকা থেকে শুরু হয়ে সর্বাধিক দাম ১৭.১৯ লক্ষ টাকা।

1010
মারুতি সুজুকি ফ্র্যাঙ্কসও বেশ ভালো বিক্রি হচ্ছে
Image Credit : our own

মারুতি সুজুকি ফ্র্যাঙ্কসও বেশ ভালো বিক্রি হচ্ছে

গত এপ্রিল মাসে, ১৪,৩৪৫ জন গ্রাহক ফ্র্যাঙ্কস কিনেছেন। এই সংখ্যা টপ ৫ SUV গাড়ির তালিকায় স্থান পেতে সাহায্য করেছে মডেলটিকে। ফ্র্যাঙ্কসের পেট্রোল এবং CNG মডেল ভারতে বিক্রি হচ্ছে। দামের দিক থেকে, মারুতি সুজুকি ফ্র্যাঙ্কসের বর্তমান এক্স-শোরুম দাম ৭.৫৪ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ১৩.০৪ লক্ষ টাকা। ওদিকে হুন্ডাই ক্রেটা প্রথম স্থানে এবং মারুতি সুজুকি ব্রজা দ্বিতীয় স্থানে রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
অটো
Latest Videos
Recommended Stories
Recommended image1
Suzuki Swift Sport: আরও শক্তিশালী অবতারে নতুন সুজুকি সুইফট স্পোর্ট! কবে আসছে বাজারে?
Recommended image2
Tata Sierra EV: নতুন লুকে ফিরছে ফিরছে টাটা সিয়েরা! মাত্র একবার চার্জ দিলেই ছুটবে ৫০০ কিমি?
Recommended image3
MG Windsor EV Discount: ৭০,০০০ টাকার বিরাট অফার! যেন চাকার উপর সোফায় বসে গাড়ি চড়া
Recommended image4
Ather EV Offer: গরম গরম ২০ হাজার টাকার ডিসকাউন্ট! Ather স্কুটারে বিরাট অফার
Recommended image5
TVS Electric Scooter: ৫০ হাজারেরও কম দামে TVS-এর নতুন ইলেকট্রিক স্কুটার! ব্যাটারি ছাড়াই কেনা যাবে?
Related Stories
Recommended image1
Affordable Cars with Safety Features: সস্তার সেরা ৩টি গাড়ি এবং সঙ্গে সেফটি ফিচার! ৩৪ কিমি মাইলেজ?
Recommended image2
Best Mileage Cars in India: মাইলেজ দিচ্ছে ২৭ কিমি? বাজার কাঁপানো সেরা ৬টি গাড়ি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved