জুন মাসেই শুরু পরবর্তী ছবির শ্যুটিং পাসওয়ার্ডের পর আবারও পাওল- দেব

একদিকে নির্বাচন প্রচার, অপর দিকে কিডন্যাপ, পাসওয়ার্ড, নিখুঁত ব্যালেন্স-এর তকমা দেব পেয়েছেন আগেই। তবে সেখানেই থেমে থাকেননি তিনি। হাজারও ব্যস্ততার মাঝেই সময় বার করে নতুন ছবির অফারও গ্রহণ করেছিলেন দেব। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছিলেন সেই খবর। আগামী মাসেই শুরু হবে ছবির শ্যুটিং।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ছবির নাম সাঁঝবাতি। এই ছবিতে অভিনয়ে থাকছেন দেব, অর্পিতা চট্টোপাধ্যায় ও পাওলি দাম। সঙ্গে থাকছেন দুই প্রবীণ তারকা, লিলি চক্রবর্তী ও সৌমিত্র চট্টোপাধ্যায়। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রেক্ষাপটে রয়েছে নিপাট এক পারিবারিক গল্প। যেখানে সম্পর্কের ভাঁজে লুকিয় থাকে হাজারও অনুভূতি।

দেব-পাওলি জুটি এই ছবিতে নতুন নয়। কারণ তারও আগে শুরু হয়েছে পাসওয়ার্ড ছবির শ্যুটিং। সেখানেও এই জুটিকে পাবেন দর্শক। তবে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং দেব বড় পর্দায় এই প্রথম পাশাপাশি ধরা দেবে দর্শক সন্মুখে।

প্রসঙ্গত, মে মাসে দেব বেজায় ব্যস্ত পাসওয়ার্ড ছবির শ্যুটিং নিয়ে। ৪২ ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়েও পুরুলিয়ায় চলছে ছবির কাজ। তড়িঘড়ি শেষ করতে হবে পাসওয়ার্ডের শ্যুটিং। জুন মাসের মধ্যেই নতুন প্রজেক্ট-এ হাত দেবেন দেব। সাঁঝবাতি ছবিতে খানিক ভিন্ন লুকে পাওয়া যাবে তাকে। দর্শকদের এবার পারিবারিক স্বাদের এক ছবি উপহার দিতে চলেছেন দেব। যদিও ছবির বিষয় বিস্তারিতভাবে এখনও কিছু জানাননি অভিনেতা।