পাহাড়ের কোলে মধুমিতার জীবনযাপন বহুদিন পর স্বাধীন হয়ে ঘুরলেন অভিনেত্রী লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে বহু দূরে খুঁজে পেলেন এক নতুন পৃথিবী

পাহাড়ে গিয়ে মধুমিতা যে আর টলিউডের ডিভা নন তা স্পষ্ট। এ যেন এক অন্য মধুমিতা। এই পরিবেশের স্বাধীন তিনি। গ্ল্যামারের জগৎ থেকে বহু দূরে যেখানে তাঁকে কেউ অভিনেত্রী হিসাবে চেনেন না সেখানেই তিনি যেন বেশি খুশি। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট জুড়ে এই রেশই ছড়িয়ে পড়েছে। পাহাড়ের কোলে নীরবে বসে মধুমিতা। আশপাশে নেই কোনও মানুষ। কেবল শান্ত, স্নিগ্ধ পরিবেশে মন ডুবেছে অভিনেত্রীর। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

চোখ বন্ধ করে সেই ভিন্ন পৃথিবীতে প্রবেশ করতেই মুহূর্তগুলি যেন একে একে হাতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে। এমনই মন খারাপ আবার মন ভাল করা মিক্সড ফিলিংস নিয়ে ছবি পোস্ট করলেন মধুমিতা। মধুমিতা সরকার আপাতত শহর ছেড়ে এখন বহু দূরে। ফ্লাইটে ভিডিও করে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সিকিমে একা ঘুরে বেরানোর ভিডিও পোস্ট করতেই খানিক ভয় পেয়ে উঠেছিল তাঁর ভক্তরা। ঘন জঙ্গলে একা একা কী করছেন তিনি। প্রশ্ন সকলের। পাহাড়ি গ্রামের লোকেরা তাঁকে সেখানে যেতেও বারণ করেছিল। 

আরও পড়ুনঃকখনও রঙীন কখনও বেরঙ, এ কেমন জীবন কাটাচ্ছেন মিমি চক্রবর্তী

View post on Instagram

তবে মন থেকে মধুমিতা এক্সপ্লোরার। একা একা পরিবেশের মজা না নিয়ে শান্ত হয়ে বসেন না তিনি। তাই সাবধানতা অবলম্বন করেই বেরিয়ে পড়েছেন। জঙ্গল জুড়ে ঝি ঝি পোকার ডাক। সরু পাহাড়ি রাস্তা চলে গিয়েছে নিচের দিকে। সেই রাস্তাতেই একা একা ঘুরে ভিডিও করছেন। সেই ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। পাহাড়ের চেয়ে মধুমিতার সমুদ্রের চেয়ে ঢের বেশি পছন্দ তা তিনি আগেও জানিয়েছেন। ট্রেকিং, হাইকিং এসবের মধ্যেই নিজের কারিকুলার অ্যাক্টিভিটি সীমিত রাখেন। যা দেখে রীতিমত মুগ্ধ হতে থাকে তাঁর ভক্তরা।