ছোটপর্দা কাঁপাচ্ছে শ্যামা টানা একমাস ধরে প্রথমে কৃষ্ণকলি স্টারজলসার ধারাবাহিককে পেছনে ফেলল জি স্টারের পাঁচটি সিরিয়াল বর্তমানে ধুঁকছে

ছোট পর্দায় টান টান উত্তেজনাকে টানা তিন সপ্তাহ ধরে নিজের দখলে রাখল শ্যামা। একের পর এক চমকে দর্শকের মন কাড়ল কৃষ্ণকলি। জিবাংলা-র ধারাবাহিকের টিআরপি ছাপাল স্টার জলসার দর্শকের সংখ্যাকে। প্রথম সারিতে থাকা ধারাবাহিকগুলোর মধ্যে সর্বাধিক টিআরপি নিজের দখলেই রাখছে জি বিগত চার সপ্তাহ ধরে। শুধু তাই নয়, ক্রমেই তার টিআরপি-র অঙ্ক উর্ধ্বমুখে এগিয়ে চলেছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

গত সপ্তাহে এই ধারাবাহিকের টিআরটি ছিল ৯.৯, চলতি সপ্তাহে তা বেড়ে দাঁড়ালো ১০.৩। বর্তমানে এই ধারবাহিকের চিত্রনাট্যে একের পর এক চমক থাকায় দর্শকের নজর সরছে না টিভির পর্দা থেকে। প্রথমে শ্যামা ও নিখিলের বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে তৈরি হয় দর্শক মনে কৌতুহল, সেখান থেকে প্রকাশ্যে আসে তার গান গাইবার ঘটনা। এবার নতুন চমক নিয়ে হাজির কৃষ্ণকলি, নিখিলের বাবা অসুস্থ, জ্ঞান ফেরাতে দাওয়াই শ্যামার গলায় কৃষ্ণর গান। 

অন্যদিকে বেজায় পিছিয়ে পড়ল জয়ী ও দিদি নং১-এর টিআরপি। রানু পেল লটারী-র টিআরপিও বেশ কমল। তবে সবথেকে করুণ অবস্থা বর্তমানে হৃদয়হরণ বিয়ে পাশ সিরিয়ালের। জি-এর সব থেকে কম টিআরপি বর্তমানে এই সিরিয়ালেরই। স্টারের দখলে থাকা বেশ কয়েকটি সিরিয়ালেরই টিআরপি তলানিতে এসে ঠেকেছে। মোটের ওপর পাঁচটি সিরিয়ালের টিআরপি পার করতে পারল না তিন-এর গণ্ডি।