স্বাধীনতা দিবসে ছেলে সহজের সঙ্গে প্রিয়াঙ্কা পতাকা এঁকে বেলুন উড়িয়ে সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভিডিও শুভেচ্ছা জানিয়ে কী বার্তা দিলেন অভিনেত্রী

এ এক অন্য স্বাধীনতা দিবস। মানুষ নিজের কাছে স্বাধীন হলেও পরিস্থিতি কতটা কঠোরভাবে পরাধীনতা এনে দিতে পারে তা কয়েকমাসে চাক্ষুস করেছে গোটা বিশ্ব। সেই কথাই আরও একবার মনে করিয়ে দেয় টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। অভিনেত্রী এই বিশেষ দিন কাটালেন ছেলে সহজের সঙ্গেই। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা মুহূর্তে হয়ে ওঠে ভাইরাল। প্রিয়াঙ্কা ও সহজ সমীকরণে মাতল ভক্তরা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ 'ইন্টারনেটের স্পিড বাড়িয়ে দেবেন', আবেদনে সোনুর জবাব দেখে হাঁসির ফোয়ারা নেট-দুনিয়ায়

সাদা পোশাকে বাড়ির ছাদে ছবি এঁকে, বেলুন উড়িয়ে খুনসুতিটে মাতলেন প্রিয়াঙ্কা ও সহজ। চলতি বছরের স্বাধীনতা দিবসে নেই স্কুলে পতাকা তোলা, নেই কোনও সেবেল অনুষ্ঠান, নেই খুঁটি পুজো, যার ফলে ছেলের সঙ্গে বাড়িতেই রয়েছেন প্রিয়াঙ্কা। দিনটি বিশেষ করে তুলতে এবার সহজের সঙ্গেই মাতলেন প্রিয়াঙ্কা সরকার। এদিন দিনভর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সেলেব মহল।

View post on Instagram

ভিডিও শেয়ার করে প্রিয়াঙ্কা লিখলেন- এই স্বাধীনতা দিবসে সবাই মিলে শপথ নি যে এই কঠিন সময়ে যেন একে অন্যের পাশে থাকতে পারি এবং নতুন প্রজন্মের কাছে এক নতুন ভাবে জাগ্রত ভারতকে তুলে ধরতে পারি...সোশ্যাল মিডিয়ায় শিশুদের জন্য এক সুরক্ষিত ভবিষ্যতের কথা বলে প্রিয়াঙ্কার এই পোস্ট মুহূর্তে মন ছুঁলো ভক্তদের। বর্তমানে বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা।