শেষ থেকে শুরু ছবির নতুন চমক মুক্তি পেল ছবির আইটেম ডান্স মুহুর্তে ভাইরাল হল মধুবালা গান

বলিউড হোক বা টলিউড, ডন প্রেক্ষাপটে তৈরি ছবিতে আইটেম ডান্স একটা থাকা চাই। জিৎ-এর পঞ্চাশতম ছবি শেষ থেকে শুরু-কে নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার দেখা দিয়েছে দর্শক মহলে। ছবি প্রচারের প্রতিটি ধাপেই জিৎ রাখছেন এক নতুন চমক। দুদিন আগেই নিজের সোশ্যাল পেজে জানিয়ে ছিলেন ছবির গান মুক্তি হবে শহরের এক শপিং মলে। যথা সময় ঝড়বৃষ্টি মাথায় নিয়েই হাজির হয়েছিল ভক্তরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ঐ একই দিনে অপেক্ষায় ছিল আরেক চমক। অমিতাভ বচ্চনের শুভেচ্ছা বার্তা সকলের সামনে তুলে ধরেছিলেন জিৎ। প্রথম থেকেই এই ছবিকে ঘিরে সামনে এসেছিল দুটি নাম। কোয়েল মল্লিক আর ঋতাভরী চক্রবর্তী। এবারে প্রকাশ্যে এলো অপর এক টলি তারকার নাম, সায়ন্তিকা বন্দোপাধ্যায়। ছবিতে বিশেষ ভুমিকায় অংশ নেবেন তিনি।

সেই রহস্যের সমাধান ঘটিয়ে প্রকাশ্যে এলো মধুবালা গান। যেখানে সায়ন্তিকাকে দেখতে পাওয়া যায় আইটেম ডান্সে। জিৎ সায়ন্তিকা জুটির এই গান মুহুর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। গানের দর্শকের সংখ্যা ছাড়ায় ২৩ লক্ষ।

প্রসঙ্গত, জিৎ-সায়ন্তিকা জুটিকে এর আগে পর্দায় একসঙ্গে পাওয়া গেছে বেশ কয়েকটি ছবিতে। যার মধ্যে উল্লেখযোগ্য পাওয়ার, আওয়ারা। শেষ থেকে শুরু ছবি এখন মুক্তির অপেক্ষায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে জিৎ-কোয়েলের রসায়ন, মুক্তি পেয়েছে ছবির অপর একটি গান। যেখানে গল্পের প্রেক্ষাপটের অনেকখানি আঁচ পেয়েছেন দর্শক।