উমা ধারাবাহকে এখন চলছে টন টান উত্তেজনা পর্ব। এক কথায় বলতে গেলে উমার সঙ্গে ঘটে যাওয়া একের পর এক ঘটনা জুড়ে সরগরম নেট দুনিয়া। 

ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই একাধিক চমকে ভরপুর উমা। ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে প্রায়ই বাবা তাকে লুকিয়ে লুকিয়ে সুযোগ করে দিতেন একেকটি ম্যাচ খেলার। কিন্তু ক্যারিয়ারের শুরুতেই বাবাকে হারাতে হয়। এরপরের পথ চলাটা ছিল বেশ কঠিন, দিদির বিয়ে দেওয়া বাড়িতে সংসারের দায়িত্ব এছাড়াও নিজের দায়িত্ব সবটা বুঝে নিয়ে কোথাও গিয়ে যেন ক্রিকেটার হওয়ার স্বপ্ন ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এমনই সময় আলিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়। সেখান থেকেই একটা চাকরি পাওয়ার আশায় শুরু হয় নতুন পথ চলা, এখানে এসে বন্ধুর মত পাশে পাওয়া অভিকে, যাকে মনেপ্রাণে ভলোবাসে আলিয়া।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

যদিও আলিয়াকে সেই চোখে দেখে না অভি। আলিয়ার উমাকে দিয়ে ম্যাচ খেলানোর পর আলিয়ার প্রতি সবরকম বিশ্বাস নষ্ট হয়ে গিয়েছে অভির। অন্যদিকে দিন দিন উমার সঙ্গে বেড়ে চলেছে তার বন্ধুত্ব। কম বেশি সকলেরই চোখে পড়ে। অন্যদিকে উমারও অভির প্রতি বাড়ছে বিশ্বাস বা ভরসা। এই অবস্থায় দাঁড়িয়ে দিদির বিয়ের ঝড় বেশ কিছুটা সামনে গেল অভির উপস্থিতিতেই। বাড়িতে সকলে বিষয়টা ভালো চোখে না দেখায় তড়িঘড়ি আলিয়া সঙ্গে অভির বিয়ের সিদ্ধান্ত নেওয়া হলো। এখান থেকেই শুরু বিপত্তি। আলিয়াকে বিয়ে করতে রাজি নয় অভি। তারই মাঝে হাজির উমা। তবে কি এবার উমার গলাতেই মালা দেবে অভি! এরই মাঝে উমার দিদি সবার বিয়ে নিয়ে শুরু হয় নতুন চাঞ্চল্যকর পর্ব। বরের রয়েছে আগের পক্ষের বউ, তা ফাঁস করার পরই তড়িঘড়ি বিয়ে ভাঙতে উদ্ধত হয়ে পড়ে অভি। এরপরই সোমার জীবনে আসে নতুন মোড়। গল্পের গতি যখন একদিকে এই পথে এগোচ্ছে, তখনই কলকাতার বাড়িতে অভির মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তারপরই শুরু হয় অভির বিয়ে চর্চা। 

আরও পড়ুন- Mithai: শ্বশুর-বউমায় জমজমাট পিকনিকের রান্না, মোদক বাড়ির দুপুরের ভোজে এবার কোন চমক

আরও পড়ুন- Kori Khela: সৃজা কি অবশেষে পারমিতাকে মায়ের জায়গাই দিল, কোন নতুন বিপদ অপেক্ষায়

জি বাংলায় (Zee Bangla) বেশ কিছুদিন ধরেই টিআরপি (TRP) প্রথম পাঁচে নিজেদের ধরে রেখেছে উমা (Uma)। এই ধারাবাহিকে বেশ কিছুদিন ধরেই একের পর এক চমক সকলের নজর আটকে। তবে এরই পেছনে ঠিক কীভাবে চলছে শ্যুটিং, তা ঘিরে এবার নয়া ঝড়। শ্যুটিং সেটে উমার সঙ্গে অভির সম্পর্ক বেশ মজার। ধারাবাহিকে এখন উত্তেজনা চরমে। শুরু হয় আলিয়ার বদলে উমার (Uma) ক্রিকেট গ্রাউন্ডে খেলা থেকে। আলিয়ার কোমরে চোট, তাই তার বদলে ক্রিকেট গ্রাউন্ডে নেবে সকলের নজর কেড়েছিলেন ছদ্মবেশে উমা।