বলিউডের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, আলিয়ার বোনেরাই জামাইবাবুর জুতো লুকিয়ে রেখেছিল। কত টাকার বিনিময়ে নিজের জুতো পেয়েছিলেন রণবীর কাপুর, তা জানলে আঁতকে উঠবেন। সূত্র বলছে আরকে জুতো ফিরিয়ে দেওয়ার শর্তে সাড়ে ১১ কোটি টাকা দাবি করা হয়েছিল। তবে সাধারণের মতো এখানেই দর কষাকষি চলেছিল। প্রত্যেক শালিকে ১ লাখ করে টাকা দিতে হয়েছে রণবীর কাপুরকে। তারপরেই নিজের জুতো ফেরত পেয়েছিলেন অভিনেতা। আরও জানা গেছে, আলিয়ার মা ছোট জামাই রণবীরকে আড়াই কোটি টাকার ঘড়ি দিয়েছেন। অতিথিদের আগেই জানানো হয়েছিল কোনও উপহার না আনতে তবে করণ জোহর শ্যাম্পেন এনেছিলেন। এছাড়াও রণবীর কাপুর ও আলিয়া ভাট সকলকে উপহার তুলে দিয়েছেন। 

১৪ এপ্রিল, বৃহস্পতিবার দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। দুজনের বয়সের ব্যবধানও অনেক। তবে বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তার প্রমাণ দিলেন রণবীর -আলিয়া। রণবীর ৩৯ এবং আলিয়া ২৯। বয়সে অনেকটাই ছোট আলিয়াকে নিজের দুলহানিয়া বানালেন রণবীর কাপুর। চারহাত তো এক হল রণবীর-আলিয়ার। এবার বিয়ের অন্দরের ছবি ও ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। একাধিক নিয়মবিধি মেনেই বিয়ে সেরেছেন রণবীর-আলিয়া। তেমনই বিয়েতে বরের জুতো চুরি হওয়ার ঘটনা তো সব বিয়েতেই ঘটে থাকে। তবে জানেন কি, রণবীর ও আলিয়ার বিয়েতেও বরের জুতো চুরি হয়ে গিয়েছিল। এবং যেন তেন প্রকারে নয়, বরং সেই জুতো ফেরত পেতে মোটা অঙ্কের টাকাও দিতে হয়েছিল আলিয়ার বোনেদের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বলিউডের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, আলিয়ার বোনেরাই জামাইবাবুর জুতো লুকিয়ে রেখেছিল। কত টাকার বিনিময়ে নিজের জুতো পেয়েছিলেন রণবীর কাপুর, তা জানলে আঁতকে উঠবেন। সূত্র বলছে আরকে জুতো ফিরিয়ে দেওয়ার শর্তে সাড়ে ১১ কোটি টাকা দাবি করা হয়েছিল। তবে সাধারণের মতো এখানেই দর কষাকষি চলেছিল। প্রত্যেক শালিকে ১ লাখ করে টাকা দিতে হয়েছে রণবীর কাপুরকে। তারপরেই নিজের জুতো ফেরত পেয়েছিলেন অভিনেতা। আরও জানা গেছে, আলিয়ার মা ছোট জামাই রণবীরকে আড়াই কোটি টাকার ঘড়ি দিয়েছেন। অতিথিদের আগেই জানানো হয়েছিল কোনও উপহার না আনতে তবে করণ জোহর শ্যাম্পেন এনেছিলেন। এছাড়াও রণবীর কাপুর ও আলিয়া ভাট সকলকে উপহার তুলে দিয়েছেন।

আরও পড়ুন-যৌন সঙ্গম ভুললেও শরীরে বয়ে বেড়াতে হচ্ছে প্রাক্তনকে, বোমা ফাটালেন সামান্থা

আরও পড়ুন-সহবাসের প্রস্তাব থেকে মারধর, অতীত ভুলে রণবীরের বিয়ের পর কি দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিলেন করিশ্মা?

আরও পড়ুন-পূত্রবধূর জায়গায় ঐশ্বর্যকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন অমিতাভ, কেন জানেন?

ক্যাসানোভা ইমেজ ঝেড়ে ফেলে রণবীর কাপুর এখন হ্যাপিলি ম্যারেড। প্রেমিক-প্রেমিকার ট্যাগলাইন এখন অতীত। ওরা বিবাহিত, ওরা স্বামী-স্ত্রী, এটাই এখন ওদের পরিচয়। দুই পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হল রণবীর কাপুর ও মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের। তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই নেটপাড়ায়। বলিপাড়ার অন্যান্য তারকার মতো ডেস্টিনেশন ওয়েডিং করেননি রণবীর কাপুর ও আলিয়া ভাট। কাপুর ও ভাট পরিবারের লোকজনদের নিয়েই ঘরোয় ভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রালিয়া জুটি। বলিউডে রাজকীয় বিয়ে নিয়ে সকাল থেকেই তোলপাড় ছিল সংবাদমাধ্যম। বহুদিন ধরেই এই বিয়ের অপেক্ষায় ছিলেন সকলেই। পরিবারের উপস্থিতিতে অফিসিয়ালি চার হাত এক হল রণবীর-আলিয়ার। অগ্নিসাক্ষী রেখে, পরিবারের বড়দের আশীর্বাদ নিয়ে নয়া পথচলা শুরু করলেন রালিয়া জুটি। বিয়ের পর নজরকাড়া এন্ট্রি দেখে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। বিয়ে করেই ঠোঁটে ঠোঁট রেখে আদুরে চুম্বনে ভরিয়ে দিলেন একে অপরকে। আদর-সোহাগে মাখা সেই ছবি প্রকাশ্যে এনে সকলকে চমকে দিয়েছেন স্বয়ং কাপুর পরিবারের বউমা।