বিয়ের এক মাস পেরতে না পেরতেই সুখবর  মা হতে চলেছেন দিয়া মির্জা  সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন খবর  মুহূর্ততে ভাইরাল দিয়ার পোস্ট 

মলদ্বীপে এখন এক ঝাঁক তারকা। শেষ এক মাসে একের পর এক সেলেব মলদ্বীপে হলিডে কাটাতে পাড়ি দিয়েছেন। সেই দিকে নজর দিয়েই নেট দুনিয়া এখন একের পর এক ট্রিপ পিকে মেতে উঠেছে। কেউ অন্তর্বাসে হট লুক শেয়ার করছে বিচ থেকে, কেউ আবার কপিল গোল নিয়ে হাজির নেট দুনিয়ায়। সেলেবদের এই পছন্দের হলিডে ডেস্টিনেশনেই এখন সময় কাটাচ্ছেন দিয়া মির্জা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- করোনায় আক্রান্ত আলিয়া ভাট, রণবীর কোভিড নেগেটিভ হতেই মারণ ভাইরাসের থাবা নায়িকার শরীরে

সদ্য বিয়ে হয়েছে দিয়ার। বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন তিনি। দীর্ঘ চার বছরের প্রেমের পর বৈভব রেখি ও দিয়া ফেব্রুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। বিয়ের এক মাসের মধ্যেই হানিমুনে পাড়ি দিয়েছেন এই জুটি। এক কথায় বলতে গেলে আবারও যেন জীবনটাকে গুছিয়ে নিয়ে পার্ফেক্ট করে তুলেছেন দিয়া। আগের পক্ষের মেয়েকে সঙ্গে নিয়েই হানিমুনে অভিনেত্রী। 

View post on Instagram

এরই মাঝে আরও এক সুখবর শেয়ার করলেন দিয়া। সাফ জানিয়ে দিলেন, তাঁদের পরিবার এবার দুই থেকে তিনের পথে। হানিমুনে গিয়েই বেবিবাম্পের ছবি শেয়ার করলেন দিয়া মির্জা। মুহূর্তে সেই পোস্ট ছড়িয়ে পড়ল নেট মহলে। লিখলেন, আমি ধন্য, আমার ভেতর এক নতুন জীবন শুরু হয়েছে। মুহূর্তে সেই পোস্ট ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।